Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইসলাম গ্রহণ করে বিয়ে, ‘চীনা বরকে’ দেখতে মানুষের ভিড়

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম

ইসলাম গ্রহণ করে বিয়ে, ‘চীনা বরকে’ দেখতে মানুষের ভিড়

চীনা নাগরিক ও কলেজছাত্রী তাহমিনা আক্তার

Advertisement

ফরিদপুরের সালথায় এক কলেজছাত্রীকে সুদূর চীন থেকে উড়ে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন চীনা নাগরিক। ওই যুবককে দেখার জন্য বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, চীনের উত্তর প্রদেশের বাসিন্দা ওয়াং চাও (২৫)। বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বর্তমানে নাম রেখেছেন আরিফ ইসলাম। ওই কলেজছাত্রীর নাম তাহমিনা আক্তার (২০)। তিনি ফরিদপুর শহরের সারদা সুন্দরী মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী এবং নকুলহাটি এলাকার বাসিন্দা।

তাহমিনার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বছর দুই আগে সামাজিক যোগাযোগমাধ্যমে চীনা যুবক ওয়াং চাওয়ের সঙ্গে পরিচয় হয় ফরিদপুরের কলেজছাত্রী তাহমিনা আক্তারের। তাদের এই সম্পর্ক তাহমিনার পরিবার প্রথমে মেনে নেয়নি। তবে শেষপর্যন্ত তার পরিবার রাজি হলে গত ১৯ অক্টোবর ঢাকায় তাহমিনার পরিবারের উপস্থিতিতে চীনা যুবকের সঙ্গে বিয়ে হয়। কোর্ট এফিডেভিটের মাধ্যমে মুসলিম হয়ে নাম ও ধর্ম পরিবর্তনের পর তাদের বিয়ে হয়।

গত ২৬ অক্টোবর রাতে তারা তাহমিনার গ্রামের বাড়িতে বেড়াতে যান। এ খবর ছড়িয়ে পড়লে চীনা নাগরিককে একনজর দেখার জন্য স্থানীয়রা ভিড় জমান। তবে মানুষের ভিড়ে শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে তারা অন্যত্র গা-ঢাকা দেন। তাহমিনার পরিবার চীনা যুবকের বিস্তারিত তেমন কিছুই জানে না বলে জানায়। তাহমিনার সব কাগজপত্র তৈরি করা হচ্ছে, সব ঠিকঠাক হলে দুজনই চীনে চলে যাবেন বলে জানা গেছে।

আটঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন বলেন, আমি লোকমুখে বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে তেমন কিছু জানি না।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দাবির উদ্দিন বলেন, ঘটনাটি জানার পর ওই বাড়িতে প্রশাসনের পক্ষ থেকে লোক পাঠানো হয়। তবে তাদের বাড়িতে পাওয়া যায়নি। তারা সালথা ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে জানতে পেরেছি। তাছাড়া ওই যুবকটি আসলেই চীনের নাগরিক নাকি বাংলাদেশের পাহাড়ি কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর (যাদের চেহারা কিছুটা মঙ্গোলীয় বা চীনাদের মতো) সদস্য, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানতে কাজ চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত

ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত

বিয়ের আগে পাত্র-পাত্রী নির্বাচনে ইসলামের ৩ নির্দেশনা

বিয়ের আগে পাত্র-পাত্রী নির্বাচনে ইসলামের ৩ নির্দেশনা

৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন...

৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন...

মায়ের চোখের সামনেই প্রাণ গেল বায়েজিদের

মায়ের চোখের সামনেই প্রাণ গেল বায়েজিদের

প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী, নামলেন বিয়ে করেই

প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী, নামলেন বিয়ে করেই

আরও পড়ুন

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলব’

‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলব’

ছিনছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

ছিনছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতির, পরদিন কমিটি বিলুপ্ত

ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতির, পরদিন কমিটি বিলুপ্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম