Logo
Logo
×

Advertisement

জাতীয়

অর্থপাচার

অ্যাপল গ্লোবালটেলের এমডি-চেয়ারম্যানের কারাদণ্ড, ৯২৬ কোটি টাকা অর্থদণ্ড

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম

অ্যাপল গ্লোবালটেলের এমডি-চেয়ারম্যানের কারাদণ্ড, ৯২৬ কোটি টাকা অর্থদণ্ড

রায় ঘোষণা করেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন। ফাইল ছবি

Advertisement

ইনকামিং কলের মাধ্যমে ৪৫০ কোটি টাকার বেশি অর্থপাচারের মামলায় আন্তর্জাতিক গেটওয়ে কোম্পানি অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্স লিমিটেডের এমডি অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদারকে দুই ধারায় ২২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার (১৯ অক্টোবর) এ রায় ঘোষণা করেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন।

দুদকের কৌঁসুলি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, অর্থপাচারের দায়ে তাদের ১২ বছর করে সশ্রম কারাদণ্ড ও অপরাধের সাথে সংশ্লিষ্ট ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকার দ্বিগুন ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে। এছাড়া অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে তাদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

তবে দুই ধারার সাজা একত্রে চলবে জানিয়ে তিনি বলেন, দণ্ডিতদের ১২ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। 

তিনি বলেন, আসামিরা ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা পরিশোধ না করলে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার কথা রায়ে বলা হয়েছে।

আসামিরা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারির করা জানিয়েছেন আদালতের স্ট্রেনোগ্রাফার সোহানুর রহমান। 

অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্সের বিরুদ্ধে আন্তর্জাতিক ইনকামিং কলের (সেবা রপ্তানি) মাধ্যমে ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা মূল্যের ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ ডলার পাচারের অভিযোগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি মামলা করেন দুদকের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।

মামলার তদন্ত শেষে দুজনকে অভিযুক্ত করে গত বছরের ২৫ মার্চ আদালতে অভিযোগপত্র দেন জালাল উদ্দিন আহাম্মদ। গত ৬ অগাস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত আট সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ করে। আসামিরা পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

জাল গ্যারান্টিনামায় ৩০ কোটি টাকা ঋণ, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

জাল গ্যারান্টিনামায় ৩০ কোটি টাকা ঋণ, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

চীনে ঘুস নেওয়ায় সাবেক মেয়রের ১৪ বছর কারাদণ্ড

চীনে ঘুস নেওয়ায় সাবেক মেয়রের ১৪ বছর কারাদণ্ড

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালের কারাদণ্ড

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালের কারাদণ্ড

আরও পড়ুন

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অর্থপাচার অ্যাপল গ্লোবালটেলের এমডি-চেয়ারম্যানের কারাদণ্ড, ৯২৬ কোটি টাকা অর্থদণ্ড

অ্যাপল গ্লোবালটেলের এমডি-চেয়ারম্যানের কারাদণ্ড, ৯২৬ কোটি টাকা অর্থদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম