Logo
Logo
×

Advertisement

জাতীয়

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য শামীমা সুলতানা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য শামীমা সুলতানা

Advertisement

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিয়োগপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. শামীমা সুলতানা শপথ নিয়েছেন। রোববার (১ নভেম্বর) বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। 

এর আগে, গত ২৫ অক্টোবর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নতুন সদস্য পদে নিয়োগ পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানা। ওইদিন জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপনে জারি করে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক শামীমা সুলতানাকে সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য যে–কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। 

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত—এ দুইয়ের মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তিনি সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন। 

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় অধ্যাপক শামীমা সুলতানা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি। সে সময় (২০২৪ সালের ১ আগস্ট) নিজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন অধ্যাপক শামীমা সুলতানা। ছবি নামিয়ে ফেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিও দেন এই শিক্ষক। 

তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহ-সভাপতি ছিলেন। তবে বর্তমান তিনি কোনো কমিটিতে পদে নেই। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ

সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ

যে ঘটনার জন্য দেশব্যাপী পরিচিতি পেয়েছিলেন অধ্যাপক শামীমা সুলতানা

যে ঘটনার জন্য দেশব্যাপী পরিচিতি পেয়েছিলেন অধ্যাপক শামীমা সুলতানা

হঠাৎ কেন পিএসসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন মোবাশ্বের

হঠাৎ কেন পিএসসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন মোবাশ্বের

চায়ের আমন্ত্রণে সাংবিধানিক পদ থেকে পদত্যাগ: সাংবিধানিক রক্ষাকবচ কোথায়?

চায়ের আমন্ত্রণে সাংবিধানিক পদ থেকে পদত্যাগ: সাংবিধানিক রক্ষাকবচ কোথায়?

মিডওয়াইফের ৯১৪ পদে সরাসরি নিয়োগের প্রস্তাব

মিডওয়াইফের ৯১৪ পদে সরাসরি নিয়োগের প্রস্তাব

৪৯ বিসিএস: আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

৪৯ বিসিএস: আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

আরও পড়ুন

সাবেক সেনা কর্মকর্তা হাফিজের রিমান্ডের আবেদন

সাবেক সেনা কর্মকর্তা হাফিজের রিমান্ডের আবেদন

বারে তাহসিফের সঙ্গী সেই তরুণীর ৪ দিনের রিমান্ড

বারে তাহসিফের সঙ্গী সেই তরুণীর ৪ দিনের রিমান্ড

তাহসিফ হত্যা: যে ৬ কারণে দিশাকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

তাহসিফ হত্যা: যে ৬ কারণে দিশাকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

অটোরিকশা চলাচলে সরকারের নতুন বিধিমালা, কী আছে এতে

অটোরিকশা চলাচলে সরকারের নতুন বিধিমালা, কী আছে এতে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম