Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ এএম

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

ফাইল ছবি

Advertisement

বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতিমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এখন থেকে প্রশ্ন প্রণয়ন থেকে শুরু করে মুদ্রণ ও সংরক্ষণ— পুরো প্রক্রিয়ায় আনা হয়েছে আমূল পরিবর্তন। ব্যবহার করা হচ্ছে ফেসলক প্রযুক্তি, আর প্রশ্ন ছাপা হচ্ছে পিএসসির নিজস্ব প্রেসে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানানো হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন।

অধিবেশনে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. আব্দুল বারী এসব তথ্য জানান।

সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ তার প্রশ্নে জানতে চেয়েছিলেন, লাখ লাখ শিক্ষিত, বেকার ও স্বপ্নবাজ তরুণের রক্ত-ঘামে অর্জিত স্বপ্ন রক্ষার্থে বিসিএসসহ সরকারি নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতিমুক্ত রাখিতে কমিশন কী ধরনের কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছে?

জবাবে মো. আব্দুল বারী পিএসসির নেওয়া বেশ কয়েকটি আধুনিক ও কঠোর পদক্ষেপের কথা সংসদে তুলে ধরেন। জালিয়াতি রোধে পিএসসির নেওয়া পদক্ষেপগুলো হলো-

নিজস্ব ডিজিটাল প্রেসে প্রশ্ন মুদ্রণ

আগে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র বিজি প্রেস অথবা আর্মি প্রিন্টিং প্রেসে ছাপা হতো। বর্তমানে তা পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে মুদ্রিত হচ্ছে। প্রশ্নপত্র মুদ্রণের সঙ্গে যুক্ত সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা মুদ্রণ শুরু থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রেসেই অবস্থান করেন। এ সময় তাদের কাছে বাইরের সঙ্গে যোগাযোগের জন্য কোনো মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস থাকে না। পুরো কার্যক্রমটি পিএসসি চেয়ারম্যান নিজে মনিটরিং করেন। 

ভল্টে ‘ফেসলক’ ও সার্বক্ষণিক পুলিশ

বিসিএস পরীক্ষার জন্য ব্যবহৃত ভল্টরুম আধুনিকায়ন করা হয়েছে। এখন শুধু সংশ্লিষ্ট সদস্য এবং মনোনীত কর্মকর্তারা ‘ফেসলকের’ মাধ্যমে ভল্টরুমে প্রবেশ করতে পারেন। ভল্টরুম এলাকায় সাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া প্রশ্নপত্র সংরক্ষিত ভল্টরুমের নিরাপত্তায় সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।

বাসায় নয়, কমিশনে বসেই প্রশ্ন প্রণয়ন

আগে প্রশ্নকর্তারা বাসা থেকে প্রশ্ন তৈরি করে কমিশনে জমা দিতেন। এখন সে পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে তারা পিএসসিতে এসে গোপনীয় কক্ষে বসে প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ করেন এবং তা সিলগালা অবস্থায় সরাসরি সংশ্লিষ্ট সদস্যের কাছে জমা দেন। ওইদিনই তা ভল্টে সংরক্ষণ করা হয়। এছাড়া প্রশ্ন প্রণয়ন ও মডারেশনের কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। 

খাতা মূল্যায়নে কড়াকড়ি ও অটোমেশন

লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা আনতে সার্কুলার পদ্ধতি চালু করা হয়েছে। এই পদ্ধতিতে পরীক্ষকরা উত্তরপত্র বাসায় নিতে পারেন না। কমিশনে এসে টিমের মাধ্যমে খাতা মূল্যায়ন করতে হয়। এছাড়া আবেদন গ্রহণ থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত কার্যক্রম অটোমেশন করা হয়েছে। ওএমআর মেশিনের মাধ্যমে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রস্তুত করায় এতে দুর্নীতির কোনো সুযোগ নেই।

মৌখিক পরীক্ষায় শতভাগ স্বচ্ছতা

মৌখিক বা ভাইভা পরীক্ষার ক্ষেত্রেও আনা হয়েছে নতুন নিয়ম। পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে নির্ধারণ করা হয় কোন প্রার্থী কোন বোর্ডে পরীক্ষা দেবেন এবং কোন বিশেষজ্ঞ কোন বোর্ডে দায়িত্ব পালন করবেন। আগে থেকে এটি জানার কোনো সুযোগ না থাকায় মৌখিক পরীক্ষার স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করা সম্ভব হচ্ছে বলে সংসদে জানানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিসিএস নন ক্যাডারে নিয়োগ, পদ ১৪৭

বিসিএস নন ক্যাডারে নিয়োগ, পদ ১৪৭

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

৫ হাজার চিকিৎসক পদে আবেদন করলেন ৪৪,৬৩৫ জন

৫১তম বিসিএস ৫ হাজার চিকিৎসক পদে আবেদন করলেন ৪৪,৬৩৫ জন

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৫১তম বিসিএসে যত আবেদন পড়ল

৫১তম বিসিএসে যত আবেদন পড়ল

লাইভে এসে অঝোরে কাঁদলেন মেধাবী সুমি

বিসিএস গেজেটে স্থান হয়নি লাইভে এসে অঝোরে কাঁদলেন মেধাবী সুমি

আরও পড়ুন

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তালিয়ায় এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

আন্তালিয়ায় এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম