Logo
Logo
×

Advertisement

জাতীয়

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

ফাইল ছবি

Advertisement

৪৫তম বিসিএস থেকে ৩৮৩ জন প্রার্থীকে শিক্ষা ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, ক্যাডার কর্মকর্তাকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এ প্রশিক্ষণ শেষে তাকে তার চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার যেরূপ স্থির করবে, সেরূপ পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাকে ২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিশকাল অনূর্ধ্ব দুই বছর বর্ধিত করতে পারবে। শিক্ষানবিশকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ ব্যতিরেকে তাকে চাকরি হতে অপসারণ করা যাবে।    

প্রজ্ঞাপনে বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তার জ্যেষ্ঠতা নির্ধারিত হবে। নিয়োগ পরবর্তী কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশের সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। কেউ কোনো বিদেশি নাগরিককে বিয়ে করার অঙ্গীকারবদ্ধ হয়ে থাকলে এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। তিনি নিজে বা পরিবারের কেউ যৌতুক গ্রহণ করবেন না এ মর্মে যোগদানপত্রের সঙ্গে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কারও সনদ পরবর্তীতে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তার নিয়োগ বাতিল হবে এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।

এ ছাড়া আগামী ১ নভেম্বর সশরীরে বগুড়ার পল্লী উন্নয়ন অ্যাকাডেমিতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদান করতে হবে। ১-৮ নভেম্বর পর্যন্ত ৮ দিনব্যাপী আবাসিক ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫১তম বিসিএসে যত আবেদন পড়ল

৫১তম বিসিএসে যত আবেদন পড়ল

লাইভে এসে অঝোরে কাঁদলেন মেধাবী সুমি

বিসিএস গেজেটে স্থান হয়নি লাইভে এসে অঝোরে কাঁদলেন মেধাবী সুমি

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ

শিক্ষকদের তথ্য হালনাগাদ নিয়ে জরুরি নির্দেশনা

শিক্ষকদের তথ্য হালনাগাদ নিয়ে জরুরি নির্দেশনা

৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

এক জেলায় নতুন ডিসি

এক জেলায় নতুন ডিসি

আরও পড়ুন

কমনওয়েলথ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাবেন হুমায়ুন কবির

কমনওয়েলথ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাবেন হুমায়ুন কবির

অনির্দিষ্টকালের জন্য ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

অনির্দিষ্টকালের জন্য ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম