Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাবেক পুলিশ সুপার তানিয়া বরখাস্ত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম

সাবেক পুলিশ সুপার তানিয়া বরখাস্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Advertisement

অসদাচরণ ও পলায়নের অভিযোগে সাবেক পুলিশ সুপার ড. তানিয়া আনসারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

রোববার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে কানাডায় অবস্থানরত পুলিশ টেলিকম ঢাকার পুলিশ সুপার ড. তানিয়া আনসারীর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ’ (Misconduct) ও ‘পলায়নের’ (Desertion) অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। বিভাগীয় তদন্তে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মর্মে বিবেচিত হয়েছে। 

এই অবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২(১) বিধি অনুযায়ী ড. তানিয়া আনসারীকে ১০ মে, ২০২৫ তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ শক্তিশালী না হলে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না: আইজিপি

পুলিশ শক্তিশালী না হলে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না: আইজিপি

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তকেন্দ্রের বাথরুমে তরুণীকে ধর্ষণের অভিযোগ

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তকেন্দ্রের বাথরুমে তরুণীকে ধর্ষণের অভিযোগ

ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন

কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

আরও পড়ুন

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে দুটি করে নতুন পাঠ্যবই

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে দুটি করে নতুন পাঠ্যবই

ঢাকা সাংবাদিক সমবায় সমিতি সভাপতি রানা সম্পাদক বারী যুগ্ম সম্পাদক কামাল

সভাপতি রানা সম্পাদক বারী যুগ্ম সম্পাদক কামাল

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম