Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি

Advertisement

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। 

এর মাধ্যমে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত পেশাগত উন্নয়নমূলক প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ইনডাকশন ওয়ার্কশপ ফর দ্য নিউলি রিক্রুটেড ফ্যাকাল্টি মেম্বার্স’ শীর্ষক কর্মশালায় মূল বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা ব্যবস্থার সংস্কার ও মানোন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতকে কর্মসংস্থানমুখী ও উৎপাদনশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাই শিক্ষার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষকতার গুণগত মান বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতির প্রয়োগ, গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষকদের নিয়মিত পেশাগত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

ইউজিসি সদস্য বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ইতোমধ্যে কিছু প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হলেও স্বাধীনতার পর বিভিন্ন পেশাজীবীর জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠলেও শিক্ষকদের জন্য এ ধরনের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ওঠেনি। এ অবস্থায় শিক্ষকদের প্রশিক্ষণকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এর জন্য ইতোমধ্যে সরকার অর্থ বরাদ্দ দিয়েছে।

তিনি বলেন, প্রশিক্ষণ একাডেমিটি শুধু প্রচলিত শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষকদের জন্য সুইমিং, ড্রাইভিংসহ বিভিন্ন আধুনিক ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হবে, যাতে তাঁরা সমন্বিত পরিবেশে প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের সুযোগ পান।

ড. মামুন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতের আধুনিকায়নের পাশাপাশি থার্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন অব এডুকেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে থার্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে আরও বেশি সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে।

তিনি জানান, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দ্বিতীয় ধাপে সামার স্কুল প্রোগ্রাম ও ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞান, অভিজ্ঞতা ও একাডেমিক সক্ষমতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে।

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার সক্ষমতা বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোতে ইনোভেশন হাব গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। নতুন ধারণা, গবেষণা ও উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা ও অর্থায়নের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি ইনোভেশন হাব, ইনকিউবেশন সেন্টার ও স্টার্টআপ ইকোসিস্টেম তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যাতে উচ্চতর ডিগ্রি অর্জন, গবেষণা এবং আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন, সে জন্য সরকার আরও পদ সৃষ্টি, উচ্চশিক্ষার সুযোগ এবং বিভিন্ন ধরনের অনুদান ও সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান।

দিনব্যাপী কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা অংশ নেন। এতে নতুন শিক্ষকদের একাডেমিক দায়িত্ব, পেশাগত উন্নয়ন, মানসম্মত পাঠদান ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি কঠোরভাবে মনিটর করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি কঠোরভাবে মনিটর করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান

শিক্ষকদের শুধু ডিগ্রি নয়, নৈতিকতা-মূল্যবোধ-দায়িত্ববোধও থাকতে হবে: ইউজিসি চেয়ারম্যান

শিক্ষকদের শুধু ডিগ্রি নয়, নৈতিকতা-মূল্যবোধ-দায়িত্ববোধও থাকতে হবে: ইউজিসি চেয়ারম্যান

ক্রস-বর্ডার হায়ার এডুকেশনের জন্য নীতিমালা করছে ইউজিসি

ক্রস-বর্ডার হায়ার এডুকেশনের জন্য নীতিমালা করছে ইউজিসি

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি

৩০ বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র

৩০ বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মুক্তবুদ্ধির চর্চা প্রতিষ্ঠার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মুক্তবুদ্ধির চর্চা প্রতিষ্ঠার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

আরও পড়ুন

ঢাবির হলে হাদির নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

ঢাবির হলে হাদির নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

গণিতের মেধায় খুলবে সম্ভাবনার নতুন দ্বার

গণিতের মেধায় খুলবে সম্ভাবনার নতুন দ্বার

৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ

৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ

দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি

দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম