Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই: ভূমিমন্ত্রী

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম

সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই: ভূমিমন্ত্রী

বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে রাজশাহী এসে তিনি রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান।

Advertisement

রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ভূমিমন্ত্রী।

তিনি বলেন, রাজশাহী শান্তির শহর। এখানে সবাই মিলেমিশে থাকে। কিন্তু একটি বিষয়কে কেন্দ্র করে রাজশাহী রেলওয়ে স্টেশনে উসকানিতে ভাঙচুর করা হয়েছে। যারা করেছে, তারা ঠিক করেনি। সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই।

তিনি বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত সাপেক্ষে যারা পরিস্থিতি খারাপ করার জন্য অকারণে স্টেশনের সরকারি সম্পদে হামলা ও ভাঙচুর চালিয়ে নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে তিনি স্টেশনের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান ও অবকাঠামোগত ভাঙচুরের পরিস্থিতি ঘুরে দেখেন। তিনি বিভিন্ন প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, ভাঙচুর করা বিভিন্ন জিনিসপত্র, অপেক্ষাকক্ষ ও যাত্রী লাউঞ্জ পরিদর্শন করেন।

এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করেন।  শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ চারজনকে বরখাস্ত করেছে। আর স্টেশনে হামলার ঘটনায় রেল কর্তৃপক্ষ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেছে।

স্টেশনে হামলার সময় ভূমিমন্ত্রী রাজশাহীতে ছিলেন না। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে রাজশাহী এসে তিনি রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবার

রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবার

ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ পিল, দেখা দিচ্ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ পিল, দেখা দিচ্ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

বিদায়ী ইউএনওর কাণ্ড! সরকারি পুকুরের মাছ বিক্রির টাকা উধাও

বিদায়ী ইউএনওর কাণ্ড! সরকারি পুকুরের মাছ বিক্রির টাকা উধাও

ট্রেনের ছাদ থেকে রাবি রেলস্টেশনে পাথর নিক্ষেপ

ট্রেনের ছাদ থেকে রাবি রেলস্টেশনে পাথর নিক্ষেপ

সাবেক মেয়র বুলবুলসহ হাফ ডজন প্রার্থী বিএনপিতে, ডা. জাহাঙ্গীরে একাট্টা জামায়াত

রাজশাহী সিটি নির্বাচন সাবেক মেয়র বুলবুলসহ হাফ ডজন প্রার্থী বিএনপিতে, ডা. জাহাঙ্গীরে একাট্টা জামায়াত

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

আরও পড়ুন

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

টঙ্গীতে সুলতানা রাজিয়ার ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

টঙ্গীতে সুলতানা রাজিয়ার ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

রাজবাড়ীতে এক দিনে কুকুর-বিড়ালের কামড়ে আক্রান্ত ২০০

রাজবাড়ীতে এক দিনে কুকুর-বিড়ালের কামড়ে আক্রান্ত ২০০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম