Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বেহাল রাস্তায় দুর্ভোগে মানুষ, রোগী নিতে হয় খাটিয়ায়

Advertisement

Icon

গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম

বেহাল রাস্তায় দুর্ভোগে মানুষ, রোগী নিতে হয় খাটিয়ায়

বর্ষা এলেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। অসুস্থ রোগী, স্কুলগামী শিশু থেকে শুরু করে কৃষকদেরও চরম ভোগান্তি পোহাতে হয়।

Advertisement

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগীর ঢালীর বাজার থেকে নুয়াবাগী মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার মাটির রাস্তা বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি হাঁটুসমান কাদায় পরিণত হয়। এতে সারা বছরই প্রায় চলাচলের অনুপযোগী থাকে গ্রামের প্রধান এ সড়কটি। এমনকি অসুস্থ রোগীকেও লাশ বহনের খাটিয়ায় করে হাসপাতালে নিতে হয়। ফলে শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ পথচারীসহ কয়েক হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

নলুয়াবাগী গ্রামের বাসিন্দা রাব্বি বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে রাস্তাটির একই চিত্র দেখা গেলেও পাকাকরণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানানো হলেও এখনো স্থায়ী সমাধান হয়নি।

একই এলাকার আরেক যুবক আবু সাঈদ বলেন, বছরের পর বছর ধরে একই সমস্যার মধ্যে বসবাস করছি। বর্ষা এলেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। অসুস্থ রোগী, স্কুলগামী শিশু থেকে শুরু করে কৃষকদেরও চরম ভোগান্তি পোহাতে হয়।

পশ্চিম নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শের-ই জাহান রাজিবুল হক জানান, রাস্তাটির অবস্থা এতই করুণ যে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই একটি রাস্তা দিয়েই আমাদের স্কুলে যাতায়াত করতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী থাকায় শিক্ষার্থীরা স্কুলবিমুখ হয়ে পড়ে।

নুয়াবাগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান জানান, বিদ্যালয়ে পৌঁছাতে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে হাঁটুসমান কাদা মাড়িয়ে আসতে হয়। অনেক সময় শিক্ষার্থীদের বই-খাতা, স্কুলব্যাগ ও পোশাক কাদায় নষ্ট হয়ে যায়। প্রতিদিন এভাবে বিদ্যালয়ে আসা তাদের জন্য খুবই কষ্টের।

তিনি আরও জানান, কয়েক দিন আগে মাহতাব ফরাজি নামের এক অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার সময় রাস্তাটিতে এতটাই কাদা ছিল যে, চরম দুর্ভোগে পড়তে হয়। এ সময় তাকে লাশ বহনকারী খাটিয়ায় করে হাসপাতালে নিতে হয়েছে।

গোলখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল কাদের মিয়া বলেন, রাস্তাটি নিয়ে আমরা উপজেলার বিভিন্ন সভায় কথা বলছি। এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। কয়েক দিন আগে আমাদের এলাকার প্রতিমন্ত্রীর এক সভায়ও বিষয়টি উল্লেখ করেছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, রাস্তাটি পাকাকরণ করা হবে।

রাস্তাটি প্রসঙ্গে এলজিইডির গলাচিপা উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী ঢালীর বাজার থেকে নলুয়াবাগী রাস্তাটির অবস্থা খুবই খারাপ। পাকাকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠিয়েছি। আশা করি সুফল পাব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গণশুনানিতে তিন অসহায় মানুষের পাশে গাজীপুরের ডিসি

গণশুনানিতে তিন অসহায় মানুষের পাশে গাজীপুরের ডিসি

সাবেক মেয়র জুয়েল গ্রেফতার

সাবেক মেয়র জুয়েল গ্রেফতার

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

‘আব্বা’ বলে পা ধরে কাকুতি-মিনতি করেও রেহাই পাননি ছাত্রদল নেতা

‘আব্বা’ বলে পা ধরে কাকুতি-মিনতি করেও রেহাই পাননি ছাত্রদল নেতা

মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অভিযান বাস্তবায়ন নিয়ে শঙ্কা

২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ৮ অক্টোবর মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অভিযান বাস্তবায়ন নিয়ে শঙ্কা

রাঙ্গাবালীতে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু

রাঙ্গাবালীতে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু

আরও পড়ুন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি গঠন

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

হৃদয় হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা, ৩ কিশোরের স্বীকারোক্তি

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম