Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে শান্তর সিগারেট খাওয়ার ভিডিও ভাইরাল

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:০৬ পিএম

প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে শান্তর সিগারেট খাওয়ার ভিডিও ভাইরাল

অস্ত্র হাতে শান্ত

Advertisement

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড শান্তিনগর-শান্তিধারা এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে সিগারেট খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।

অস্ত্র হাতে দেখা যাওয়া ওই তরুণ বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাসহ ১০-১২টি মামলার পরোয়ানাভুক্ত ও এজাহারনামীয় আসামি মো. শান্ত।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনকারী তরুণের নাম মো. শান্ত। তিনি শান্তিধারা ১ নম্বর রোড এলাকার চিহ্নিত ভাঙাড়ি ব্যবসায়ী রাজ্জাকের ছেলে এবং স্থানীয় ছাত্রদল নেতা রায়হানের ভাই।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শান্ত এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করার মাধ্যমে এলাকায় সন্ত্রাসী প্রভাব জানান দেওয়ার চেষ্টা করছেন।

শান্তিধারা ও সাইনবোর্ড এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন সাধারণ মানুষ গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সচেতন নাগরিক ও স্থানীয় সমাজসেবকরা দ্রুত ওই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার এবং তার হেফাজতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ ও যৌথ অভিযানের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, অস্ত্র হাতে সিগারেট টানার ভিডিওটি আমাদের নজরে এসেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর সে আবার আত্মগোপনে চলে গেছে। পুলিশ তাকে গ্রেফতার করতে কাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্বশুরবাড়িতে জামাতার আগুন দেওয়ার অভিযোগ, দগ্ধ শাশুড়ি-স্ত্রী-সন্তান

শ্বশুরবাড়িতে জামাতার আগুন দেওয়ার অভিযোগ, দগ্ধ শাশুড়ি-স্ত্রী-সন্তান

এমপিপুত্রের বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

এমপিপুত্রের বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

রূপগঞ্জে যুবদলের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষ, ফাঁকা গুলি

রূপগঞ্জে যুবদলের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষ, ফাঁকা গুলি

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

আরও পড়ুন

গণশুনানিতে তিন অসহায় মানুষের পাশে গাজীপুরের জেলা প্রশাসক

গণশুনানিতে তিন অসহায় মানুষের পাশে গাজীপুরের জেলা প্রশাসক

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৩৪ ডেঙ্গু ও ৪২ হামের রোগী শনাক্ত

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৩৪ ডেঙ্গু ও ৪২ হামের রোগী শনাক্ত

কুড়িগ্রামে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রামে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

শিক্ষাগুরু-প্রবীণদের যে সম্মান দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি শিমুল বিশ্বাস

শিক্ষাগুরু-প্রবীণদের যে সম্মান দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি শিমুল বিশ্বাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম