Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রেনে কাটা পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পিএম

ট্রেনে কাটা পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে মো. ফখরুদ্দিন বাবলু (৫৫) নামে এক সাবেক ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে ষোলশহর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। 

নিহত ফখরুদ্দিন বাবলুর বাড়ি সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে বলে জানিয়েছে পুলিশ। তার পিতার নাম সিদ্দিক আহমদ। তিনি আশির দশকে ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়েন। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয় লোকজন ও পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।  

নিহতের ভাগনে রাফি জানান, ষোলশহর রেলস্টেশনে অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১০টায় কাঞ্চনায় স্থানীয় মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করার কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী

যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী

ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর

ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭২

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭২

হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০

হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০

অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান

অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা গ্রেফতার

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা গ্রেফতার

আরও পড়ুন

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে নিজেই মামলা করব: ডেপুটি স্পিকার

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে নিজেই মামলা করব: ডেপুটি স্পিকার

বেহাল রাস্তায় দুর্ভোগে মানুষ, রোগী নিতে হয় খাটিয়ায়

বেহাল রাস্তায় দুর্ভোগে মানুষ, রোগী নিতে হয় খাটিয়ায়

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী

কাজের প্রলোভনে স্কুলছাত্রীকে পাচারের চেষ্টা, গ্রেফতার ২

কাজের প্রলোভনে স্কুলছাত্রীকে পাচারের চেষ্টা, গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম