Logo
Logo
×

Advertisement

রাজনীতি

অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পিএম

অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। সংগৃহীত ছবি

Advertisement

একসময় আওয়ামী লীগের রাজনীতি করতেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। স্বাধীনতার পর ছাত্রলীগের সভাপতি পদেও ছিলেন। কেন্দ্রীয় আওয়ামী লীগেও ছিলেন। তবে নিজের অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিরক্ত হন বর্তমানে বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা। 

যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, তার অতীত রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ কেউ মনে করেন, তিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন। 

চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের আগে তার দেওয়া বিভিন্ন বক্তব্যের কথা উল্লেখ করে ফজলুর বলেন, শেখ হাসিনার পতনের জন্য তিনি যতটা কথা বলেছেন, তা অনেকে বলেননি।

ফজলুর রহমান বলেন, একসময় আমি আওয়ামী লীগ করতাম এবং অনেকে মনে করে ফজলুর রহমান আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলতেছেন। কিন্তু শেখ হাসিনার পতনের জন্য আমি যত কথা বলেছি, অত কথা কিন্তু কেউ বলেনি।

শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন বিএনপির এই নেতা। তার মতে, শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা, সেটি এখন তার কাছে মূল বিষয় নয়। জাতীয় ও আন্তর্জাতিক শক্তি তাকে সমর্থন করলে তিনি দেশে ফিরতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

ফজলুর রহমান আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলেও এর মাধ্যমে আওয়ামী লীগ স্বয়ংক্রিয়ভাবে আগের রাজনৈতিক অবস্থানে ফিরে যাবে—এমনটা নিশ্চিত নয়।

শেখ হাসিনার সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা দেশে ফিরে আবার জনগণের কাছে ভোট চাইলে তাদের কীভাবে গ্রহণ করা হবে, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মন্তব্য করেন তিনি।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের বিষয় নয়; এটি একটি চিন্তা, দর্শন ও আদর্শ। তার মতে, তাই আওয়ামী লীগের অতীত বা বর্তমান রাজনৈতিক অবস্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের বিষয়টিকে এক করে দেখা ঠিক নয়।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান

আ.লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান

আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে প্রশ্নে যা বললেন ফজলুর রহমান

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে প্রশ্নে যা বললেন ফজলুর রহমান

বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা

বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা গ্রেফতার

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা গ্রেফতার

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

আরও পড়ুন

আ.লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান

আ.লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান

খালেদ মুহিউদ্দীনের টকশো ‘ইউনূস আমাকে ব্যবহার করেছে’- এমন মন্তব্য করেননি মাহফুজ আলম

‘ইউনূস আমাকে ব্যবহার করেছে’- এমন মন্তব্য করেননি মাহফুজ আলম

রাশেদ খান বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি প্রমাণিত

বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি প্রমাণিত

যেভাবে ছাত্রনেত্রী থেকে এমপি হন মিষ্টি

যেভাবে ছাত্রনেত্রী থেকে এমপি হন মিষ্টি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম