নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের নান্দাইলে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো— চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের রুবেল মিয়ার ছেলে রাফী (২) এবং সংগ্রামখালী গ্রামের লাল মিয়ার মেয়ে জান্নাত (আড়াই বছর)। তারা দুজনই সংগ্রামখালী গ্রামের আব্দুল কাদিরের নাতি-নাতনি।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলার একপর্যায়ে স্বজনদের অজান্তে তারা পাশের পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা পুকুরে তাদের লাশ ভেসে উঠতে দেখেন। তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হলেও ততক্ষণে শিশু দুটির মৃত্যু হয়। দুই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া গভীর শোক প্রকাশ করেন এবং ছোট শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
