Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নানার বাড়ি বেড়াতে যাওয়া প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

নানার বাড়ি বেড়াতে যাওয়া প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Advertisement

ময়মনসিংহের গফরগাঁওয়ে নানার বাড়িতে বেড়াতে এসে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে কিশোরীর নানা বাদী হয়ে পাগলা থানায় মামলা করেছেন।

এর আগে একই দিন বিকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের উত্তর হারিনা গ্রামে এ ঘটনা ঘটে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরীটি পাঁচবাগ ইউনিয়নের উত্তর হারিনা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে সে নানার বাড়ির পেছনে পাতা কুড়াতে যায়। এ সময় প্রতিবেশী রফিকুল ওরফে লম্বা রফিকের ছেলে সাব্বির তাকে ফুসলিয়ে বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী কিশোরীর বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেদল গ্রামে।

পাগলা থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বামীকে মদপান করিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

স্বামীকে মদপান করিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

নাশকতার প্রস্তুতির অভিযোগে নান্দাইলে যুবলীগ-ছাত্রলীগের ৩ জন গ্রেফতার

নাশকতার প্রস্তুতির অভিযোগে নান্দাইলে যুবলীগ-ছাত্রলীগের ৩ জন গ্রেফতার

সংগীত বিভাগের শিক্ষক হলেন আইন অনুষদের ডিন

সংগীত বিভাগের শিক্ষক হলেন আইন অনুষদের ডিন

অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

নিরঞ্জনকে হত্যার পর ড্রামে ভরে স্লুইসগেটে ফেলে দেন শামীম

নিরঞ্জনকে হত্যার পর ড্রামে ভরে স্লুইসগেটে ফেলে দেন শামীম

ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

আরও পড়ুন

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম