Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বামীকে মদপান করিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

স্বামীকে মদপান করিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

Advertisement

ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামীকে মদপান করিয়ে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।

উপজেলার মাজরাকুড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শাহজাহানের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।

গত রোববার রাতে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কড়াইতলী গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহজাহান পলাতক রয়েছেন।

ভুক্তভোগী নারী জানান, পাঁচ বছর আগে মো. আব্দুল কাদেরের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে সন্তান রয়েছে। নিজেদের জায়গা-জমি না থাকায় তারা অন্যের বাড়ির বারান্দার একটি কক্ষে বসবাস করে আসছেন।

ওই নারী জানান, রোববার মাজরাকুড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শাহজাহান ও তার স্বামী স্থানীয় একটি গারো বাড়িতে গিয়ে একসঙ্গে মদপান করেন। পরে সন্ধ্যায় তারা দুজন একসঙ্গে ভুক্তভোগীর বাড়িতে যান। এ সময় তার স্বামী মাতাল থাকায় সুযোগ বুঝে শাহজাহান তার থাকার কক্ষে প্রবেশ করেন। পরে মুখ ও হাত চেপে ধরে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী।

তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে শাহজাহান পালিয়ে যান। এ সময় তিনি তার ব্যবহৃত মোবাইল ফোন ও জুতা ফেলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, ঘটনার পর স্থানীয় একটি মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

এ ব্যাপারে হালুয়াঘাট থানার ওসি জালাল উদ্দিন বলেন, গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মঙ্গলবার একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নানার বাড়ি বেড়াতে যাওয়া প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নানার বাড়ি বেড়াতে যাওয়া প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নাশকতার প্রস্তুতির অভিযোগে নান্দাইলে যুবলীগ-ছাত্রলীগের ৩ জন গ্রেফতার

নাশকতার প্রস্তুতির অভিযোগে নান্দাইলে যুবলীগ-ছাত্রলীগের ৩ জন গ্রেফতার

সংগীত বিভাগের শিক্ষক হলেন আইন অনুষদের ডিন

সংগীত বিভাগের শিক্ষক হলেন আইন অনুষদের ডিন

অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম

নিরঞ্জনকে হত্যার পর ড্রামে ভরে স্লুইসগেটে ফেলে দেন শামীম

নিরঞ্জনকে হত্যার পর ড্রামে ভরে স্লুইসগেটে ফেলে দেন শামীম

ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

আরও পড়ুন

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম