Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নেশাগ্রস্ত বাবার বিরুদ্ধে ১৩ মাসের সন্তান বিক্রির অভিযোগ

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম

নেশাগ্রস্ত বাবার বিরুদ্ধে ১৩ মাসের সন্তান বিক্রির অভিযোগ

Advertisement

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৩ মাস বয়সি এক শিশুকে তার বাবা দুই লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার দিনগত রাতে উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি সুতিভরাট গ্রামে এ ঘটনা।

অভিযুক্ত নাঈম (৩৫) ওই গ্রামের গাছ কাটার শ্রমিক উজ্জ্বল মিয়ার বড় ছেলে। 

স্থানীয়দের দাবি, রোববার রাত ১২টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এক ব্যক্তি নাঈমের বাড়িতে আসেন। পরে দুই লাখ টাকার বিনিময়ে শিশুটিকে নিয়ে তিনি ঢাকার উদ্দেশে চলে যান। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার বিকালে নাঈমের বাড়িতে গিয়ে তার সৎ দাদি নাসিমা বেগমের সঙ্গে কথা হয়। তিনি বলেন, রোববার রাতে অটোতে করে মোজাহিদকে ঢাকায় নিয়ে গেছে। পরে শুনেছি, নাঈম দুই লাখ টাকায় তার ছেলেকে বিক্রি করেছে।

স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে ঢাকায় অবস্থানকালে বরিশালের রোজিনা নামের এক নারীর সঙ্গে নাঈমের পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। পরে তাদের বিয়ে হয়। তাদের ঘরে মোজাহিদ নামে একটি ছেলে সন্তান জন্ম নেয়। শিশুটির বয়স যখন প্রায় আট মাস, তখন তার মা রোজিনাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন নাঈম। এরপর শিশুটি তার বাবা ও দাদা-দাদির কাছে থাকত।

স্থানীয় বাসিন্দা আব্দুল বাতেন, মাজহারুল ইসলাম হিমেল, বোরহান উদ্দিনসহ কয়েকজন জানান, নাঈমের বিরুদ্ধে মাদক, চুরি ও ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় পুলিশ তাকে আটকও করেছিল।

রাজিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম খান বলেন, টাকার জন্য নিজের সন্তানকে বিক্রি করে দেওয়ার ঘটনা আগে কখনো শুনিনি। বিষয়টি অত্যন্ত গুরুতর। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির জানান, এ বিষয়টি আমি অবগত নই। যদি হয়ে থাকে এটা আদিম যুগকে হার মানিয়েছে। এর শাস্তি হওয়ার দরকার।

এদিকে শিশুটিকে সত্যিই বিক্রি করা হয়েছে কিনা এবং বর্তমানে সে কোথায় রয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

শিশুটির বাবা নাঈমের বক্তব্যও পাওয়া যায়নি। শিশুটির মা রোজিনার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াত নেতার বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ

জামায়াত নেতার বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ

ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বিদ্যুতের তারে জড়িয়ে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু

বিদ্যুতের তারে জড়িয়ে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি বেড়াতে যাওয়া প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নানার বাড়ি বেড়াতে যাওয়া প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

স্বামীকে মদপান করিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

স্বামীকে মদপান করিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

নাশকতার প্রস্তুতির অভিযোগে নান্দাইলে যুবলীগ-ছাত্রলীগের ৩ জন গ্রেফতার

নাশকতার প্রস্তুতির অভিযোগে নান্দাইলে যুবলীগ-ছাত্রলীগের ৩ জন গ্রেফতার

আরও পড়ুন

কপাল পুড়ল টুঙ্গিপাড়া বিএনপি নেতার

কপাল পুড়ল টুঙ্গিপাড়া বিএনপি নেতার

অস্ত্র-গুলি-শাড়িসহ কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

অস্ত্র-গুলি-শাড়িসহ কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর

ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর

কাজের প্রলোভনে স্কুলছাত্রীকে পাচারের চেষ্টা, গ্রেফতার ২

কাজের প্রলোভনে স্কুলছাত্রীকে পাচারের চেষ্টা, গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম