Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কপাল পুড়ল টুঙ্গিপাড়া বিএনপি নেতার

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম

কপাল পুড়ল টুঙ্গিপাড়া বিএনপি নেতার

ফাইল ছবি

Advertisement

সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, গোপালগঞ্জ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক মোল্লার পদ আপাতত স্থগিত করা হলো। দলের সুনাম অক্ষুণ্ন রাখা ও দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি পরিচয়ে সংগঠনের কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হলো। 

এ তথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের বলেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত করা হয়েছে। কিন্তু কী কারণে পদ স্থগিত করা হয়েছে সুনির্দিষ্টভাবে তিনি তা বলেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি

যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন ফেরদৌসী

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন ফেরদৌসী

যে কারণে ৫ মাসের মাথায় এমপি পদ ছাড়তে হচ্ছে মিষ্টির

যে কারণে ৫ মাসের মাথায় এমপি পদ ছাড়তে হচ্ছে মিষ্টির

বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা

বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা

ড. খন্দকার মোশাররফের ৮১তম জন্মদিন আজ

ড. খন্দকার মোশাররফের ৮১তম জন্মদিন আজ

আরও পড়ুন

ঢাবিতে মাস্টার্সে ফার্স্টক্লাস ফার্স্ট হওয়া রুমা এখন বৃদ্ধাশ্রমে

ঢাবিতে মাস্টার্সে ফার্স্টক্লাস ফার্স্ট হওয়া রুমা এখন বৃদ্ধাশ্রমে

বরিশালে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

বরিশালে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

কপাল পুড়ল টুঙ্গিপাড়া বিএনপি নেতার

কপাল পুড়ল টুঙ্গিপাড়া বিএনপি নেতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম