Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পিএম

বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা

ফাইল ছবি

Advertisement

ফতুল্লায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ করায় এনসিপির এক নেতাকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ করায় পুলিশ সেই মাটি কাটা বন্ধ করে দেয়। এতে নড়েচড়ে বসেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এককভাবে নদী থেকে মাটি কাটা সম্ভব না হওয়ায় বুধবার দুপুরে বক্তাবলী ইউনিয়নের সিপাইপাড়া এলাকায় ৩নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাদির সিবিআইয়ের বাড়িতে বৈঠকের আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বৈঠকে উপস্থিত হন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছামেদ আলী, ৬নং ওয়ার্ডের সম্পাদক হাসান আলী, বক্তাবলী ১নং ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি মান্নেক খান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মেসিসহ ১৪-১৫ জন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ বৈঠকে যোগ দেওয়ার কথা বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধানের। এর আগেই নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি টিম কাদির সিবিআইয়ের বাড়িতে উপস্থিত হয়। এ সময় ডিবির সামনে পথরোধ করতে নারীদের পাঠিয়ে দিয়ে ছামেদ আলী নেতাকর্মীদের নিয়ে পালিয়ে যান।

ঘটনাস্থলে যাওয়া ডিবি পুলিশের একাধিক সূত্র জানায়, ছামেদ আলীসহ তার নেতাকর্মীদের চিনতে না পারায় তারা পালিয়ে গেছে।

এ বিষয়ে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধান জানান, আওয়ামী লীগ নেতার বাড়িতে আমার বৈঠক আছে-এটি সত্য নয়। কাদির সিবিআই ছাত্রলীগ করেছে, তা-ও জানা নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ড. খন্দকার মোশাররফের ৮১তম জন্মদিন আজ

ড. খন্দকার মোশাররফের ৮১তম জন্মদিন আজ

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

এবার ঢাকায় বিএনপির ৩ নেতা বহিষ্কার

এবার ঢাকায় বিএনপির ৩ নেতা বহিষ্কার

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

আরও পড়ুন

তুরাগ নদে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান

তুরাগ নদে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান

ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা

বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরল প্রবাসীর মরদেহ, দাউদকান্দিতে দাফন

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরল প্রবাসীর মরদেহ, দাউদকান্দিতে দাফন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম