Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পিএম

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

স্বভাবসুলভ হাসিমুখে হাত নেড়ে সমবেত জনতাকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী।

Advertisement

ফেনী যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতু টোলপ্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা দিয়েছেন দাউদকান্দি উপজেলা, পৌর ও মেঘনা উপজেলা বিএনপির নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে এবং ফুলেল শুভেচ্ছা জানাতে সর্বস্তরের নারী-পুরুষের ঢল নামে। বেলা সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর দাউদকান্দি টোলপ্লাজায় এসে পৌঁছালে কুমিল্লা-১ আসনের এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে দাউদকান্দি ও মেঘনার দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীকে বিপুল সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী স্বভাবসুলভ হাসিমুখে হাত নেড়ে সমবেত জনতাকে অভিবাদন জানান।

এ সময় সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেন, জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ়প্রত্যয়ী ও দূরদর্শী ভাষণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে। তিনি দেশের গণতান্ত্রিক অভিযাত্রা বিশ্ব দরবারে উজ্জ্বল করেছেন। বিশ্বমঞ্চে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়ার প্রতিশ্রুতি শুনে জনগণ বিপুল উচ্ছ্বসিত হয়েছে।

তিনি বলেন, তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সরকারের নিরলস প্রচেষ্টায় দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। সর্বত্র শান্তি ও স্বস্তির বাতাস বইছে। পলাতক ফ্যাসিস্ট হাসিনা ও তার নেতাদের এটা সহ্য হচ্ছে না। হিংসাপরায়ণ হয়ে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য হুমকি-ধমকি দিচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের সব ষড়যন্ত্র ও সহিংসতার অপচেষ্টা রাজনৈতিক ও আইনি ভাবে মোকাবিলা করব, ইনশাআল্লাহ।

খন্দকার মারুফ ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র ঠেকাতে নেতাকর্মীদের বীর যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হয়ে মাঠে থাকার জন্য উদাত্ত আহ্বান জানান।

এ সময় দাউদকান্দি উপজেলা, পৌর ও মেঘনা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মানুষের জীবনের দাম পাঁচ লাখ টাকা নয়: এমপি মনিরুল হক

মানুষের জীবনের দাম পাঁচ লাখ টাকা নয়: এমপি মনিরুল হক

আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী

আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী

নানাবাড়িতে এসে আনন্দিত প্রধানমন্ত্রী

নানাবাড়িতে এসে আনন্দিত প্রধানমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ বেডে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ বেডে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি

যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি

আরও পড়ুন

ঢাবিতে মাস্টার্সে ফার্স্টক্লাস ফার্স্ট হওয়া রুমা এখন বৃদ্ধাশ্রমে

ঢাবিতে মাস্টার্সে ফার্স্টক্লাস ফার্স্ট হওয়া রুমা এখন বৃদ্ধাশ্রমে

বরিশালে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

বরিশালে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

কপাল পুড়ল টুঙ্গিপাড়া বিএনপি নেতার

কপাল পুড়ল টুঙ্গিপাড়া বিএনপি নেতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম