Logo
Logo
×

Advertisement

জাতীয়

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ বেডে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পিএম

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ বেডে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

মুহুরী-কহুয়া সেচ প্রকল্প উদ্বোধন শেষে এক সমাবেশে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

Advertisement

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের জন্য নানা সুবিধা দেওয়ার পাশাপাশি দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন ও সক্ষম করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরামে ১৫শ’ কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া সেচ প্রকল্প উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে উপজেলা পর্যায়েই যাতে মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পায় সে ব্যবস্থা করা হবে। জটিল রোগের চিকিৎসার জন্য মানুষকে যেন জেলা সদর বা রাজধানীতে ছুটতে না হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হবে। 

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ বেড থেকে ১৫০ বেডে উন্নীত করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী ৫ বছরের মধ্যে স্বাস্থ্য সেবায় এ কাজ সম্পন্ন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। নারীরা স্বাবলম্বী হলে পুরো পরিবার উপকৃত হবে। একইভাবে ক্ষুদ্র, প্রান্তিক ও মধ্যম কৃষকদের কাছে সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া হবে। এক্ষেত্রে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না।

ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, মুহুরী-কহুয়া নদী ও খালকে সংযুক্ত করে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে মানুষের উপকারের জন্য। কয়েক বছর আগে ভয়াবহ বন্যায় এ এলাকার ঘরবাড়ি পানিতে তলিয়ে গিয়েছিল। এমনকি সেতুর ওপর দিয়েও পানি প্রবাহিত হয়েছিল। সেই অভিজ্ঞতা ভুলে গেলে চলবে না।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, বন্যা, জলাবদ্ধতা, কৃষিজমিতে পানি নিষ্কাশন এবং মানুষের পানির সুবিধার জন্য নদী-খাল খনন প্রয়োজন। নির্বাচনের আগে বিএনপি নদী-খাল খননের কথা বলেছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি বলেন, কৃষকদের জন্য নেওয়া কর্মসূচি, নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং মানুষের সুবিধার জন্য নদী-খাল খনন, সবকিছুর মূল লক্ষ্য সাধারণ মানুষকে উপকৃত করা। বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এবং মানুষের কল্যাণে কাজ করতে চায়।



পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে সমাবেশে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল চৌধুরী মিন্টু, স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের

উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর

বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করব: এরদোগান

বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করব: এরদোগান

সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে

সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বাম পা হারানো আব্দুর রহিম

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বাম পা হারানো আব্দুর রহিম

সীমান্তে ব্যাগ ফেলে পালালেন যুবক, মিলল ২ পিস্তল

সীমান্তে ব্যাগ ফেলে পালালেন যুবক, মিলল ২ পিস্তল

আরও পড়ুন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

আজ কেমন থাকবে আবহাওয়া, যা বলছে অধিদপ্তর

আজ কেমন থাকবে আবহাওয়া, যা বলছে অধিদপ্তর

দলিলে যতটুকু জমি, বাস্তবে আছে কি না বুঝবেন যেভাবে

দলিলে যতটুকু জমি, বাস্তবে আছে কি না বুঝবেন যেভাবে

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে অভিযানের নির্দেশ হাইকোর্টের

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে অভিযানের নির্দেশ হাইকোর্টের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম