Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীমান্তে ব্যাগ ফেলে পালালেন যুবক, মিলল ২ পিস্তল

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ এএম

সীমান্তে ব্যাগ ফেলে পালালেন যুবক, মিলল ২ পিস্তল

Advertisement

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ৪ বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ছাগলনাইয়া সীমান্তের মধুগ্রাম বিওপির আওতাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি হাতে থাকা ব্যাগটি ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপির দুপক্ষের সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

বিএনপির দুপক্ষের সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

বেদেপল্লীতে মিলল বস্তাভর্তি টাকা-মাদক

বেদেপল্লীতে মিলল বস্তাভর্তি টাকা-মাদক

বাবা হওয়ার দুদিন পর ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

বাবা হওয়ার দুদিন পর ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

মাইক্রোবাসে এসে ২ মিনিটের মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

মাইক্রোবাসে এসে ২ মিনিটের মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আরও পড়ুন

সীমান্তে ব্যাগ ফেলে পালালেন যুবক, মিলল ২ পিস্তল

সীমান্তে ব্যাগ ফেলে পালালেন যুবক, মিলল ২ পিস্তল

মাও সেতুংয়ের উপহার ইতিহাসের সাক্ষী ভাসানীর ট্রাক্টর

ইতিহাসের সাক্ষী ভাসানীর ট্রাক্টর

বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা

অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা

৭০ লাখের খাল দশ লাখে বিক্রি

৭০ লাখের খাল দশ লাখে বিক্রি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম