Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কাজের প্রলোভনে স্কুলছাত্রীকে পাচারের চেষ্টা, গ্রেফতার ২

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পিএম

কাজের প্রলোভনে স্কুলছাত্রীকে পাচারের চেষ্টা, গ্রেফতার ২

ফাইল ছবি

Advertisement

যশোরের অভয়নগরে কাজের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ঢাকায় পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাতুল শেখ (২১) ও মুজাহিদ মোল্লা (২৩) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম (ক্রাইম অ্যান্ড অপস) এ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর দুপুরে অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নিজ বাড়ির সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল ১৪ বছর বয়সি ওই স্কুলছাত্রী। এ সময় একটি মোটরসাইকেলে এসে তাকে অপহরণ করে নিয়ে যায় রাতুল শেখ ও মুজাহিদ মোল্লা নামে দুই যুবক।

পরবর্তীতে মেয়েকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে অভয়নগর থানায় জিডি করা হয়। পরে তারা জানতে পারেন, রাতুল শেখ তাকে অপহরণ করেছে। এরপর মেয়েটির বোন বাদী হয়ে অভিযুক্ত রাতুল শেখ, তার বাবা ও বোনসহ ছয়জন এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে ২৭ সেপ্টেম্বর রাতুল শেখ ও তার বাবা তাজউদ্দিন শেখকে গ্রেফতার করে আদালতে পাঠান এবং রিমান্ড আবেদন করেন।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, মেয়েটিকে প্রথমে খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে অজ্ঞাত মানব পাচারকারীদের মাধ্যমে বাসযোগে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় আসিফ নামে এক ব্যক্তির কাছে আরও চারজন মেয়ের সঙ্গে তাকে আটকে রাখা হয়। 

গত ৩০ সেপ্টেম্বর দুপুরে খাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়লে মেয়েটি কৌশলে পালিয়ে গুলিস্তান বাস কাউন্টারে গিয়ে তার বোনের সঙ্গে যোগাযোগ করে। এরপর পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। 

মেয়েটি পুলিশকে জানিয়েছে, স্কুলে যাওয়ার পথে প্রায়ই ওই দুজন তাকে ভালো বেতনে কাজের প্রলোভন দেখাত।

পুলিশ জানায়, গ্রেফতার রাতুল শেখ (২১) ও মুজাহিদ মোল্লা (২৩) নারী অপহরণ ও পাচার চক্রের সঙ্গে জড়িত। তারা গ্রামের সহজ-সরল মেয়েদের অর্থ ও চাকরির প্রলোভন দেখিয়ে পাচারকারীদের কাছে তুলে দেয় বলে অভিযোগ রয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫০ হাজার টাকায় লোক ভাড়া করে ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেফতার

৫০ হাজার টাকায় লোক ভাড়া করে ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেফতার

বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় গ্রেফতার ২

বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় গ্রেফতার ২

‘দেশের সব বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করে ব্যবসাবান্ধব করা হবে’

‘দেশের সব বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করে ব্যবসাবান্ধব করা হবে’

বন্দর পরিচালনায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: রাজিব আহসান

বন্দর পরিচালনায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: রাজিব আহসান

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশসেরা যবিপ্রবি

টাইমস হায়ার র‌্যাংকিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশসেরা যবিপ্রবি

পোশাক কারখানায় শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গ্রেফতার ২

পোশাক কারখানায় শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গ্রেফতার ২

আরও পড়ুন

বরিশালে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

বরিশালে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

কপাল পুড়ল টুঙ্গিপাড়া বিএনপি নেতার

কপাল পুড়ল টুঙ্গিপাড়া বিএনপি নেতার

অস্ত্র-গুলি-শাড়িসহ কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

অস্ত্র-গুলি-শাড়িসহ কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম