Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় গ্রেফতার ২

Icon

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পিএম

বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় গ্রেফতার ২

বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় গ্রেফতাররা। ছবি: যুগান্তর

Advertisement

নেত্রকোনার বারহাট্টায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের মঞ্চ ভাঙচুর এবং বারহাট্টা মডেল স্কুল মোড় এলাকায় একটি ল্যাব ভাঙচুরের মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পৃথক দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামের আব্দুল মোতালিবের ছেলে আল আমিন (৫২) এবং আসমা ইউনিয়নের আসমা গ্রামের মৃত আমজদ খাঁর ছেলে আব্দুল আজিজ (৭০)।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙচুরের ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় প্রথমে অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছিল। পরে তদন্তের ভিত্তিতে আল আমিন ও আব্দুল আজিজকে ওই দুই মামলায় গ্রেফতার দেখানো হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্র অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বারহাট্টা মডেল স্কুল মোড় এলাকায় ল্যাব ভাঙচুরের মামলায় আল আমিনকে এবং ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বিএনপির সম্মেলনের মঞ্চ ভাঙচুরের মামলায় আব্দুল আজিজকে আসামি করা হয়েছে। 

জানা গেছে, আল আমিন চিরাম ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আমিরুল চেয়ারম্যানের ভাই। অপরদিকে আব্দুল আজিজ বারহাট্টা উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের বাবা। তবে গ্রেফতার দুই ব্যক্তির নিজেদের কোনো দলীয় পদ-পদবি রয়েছে কিংবা সংশ্লিষ্ট মামলাগুলোতে আগে তাদের নাম ছিল- এমন তথ্য পাওয়া যায়নি।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, তাদের দুজনকে গত রাতে আটক করা হয়েছে। পরে পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫০ হাজার টাকায় লোক ভাড়া করে ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেফতার

৫০ হাজার টাকায় লোক ভাড়া করে ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেফতার

বিয়ের কথা বলে তরুণীকে ধর্ষণ-গর্ভপাত, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিয়ের কথা বলে তরুণীকে ধর্ষণ-গর্ভপাত, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

খেলনা-বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা

খেলনা-বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা

নেত্রকোনায় ৭ বছরে বজ্রপাতে ৭৯ প্রাণহানি, অকার্যকর প্রতিরোধব্যবস্থা

নেত্রকোনায় ৭ বছরে বজ্রপাতে ৭৯ প্রাণহানি, অকার্যকর প্রতিরোধব্যবস্থা

পোশাক কারখানায় শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গ্রেফতার ২

পোশাক কারখানায় শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গ্রেফতার ২

আরও পড়ুন

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম