Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ের কথা বলে তরুণীকে ধর্ষণ-গর্ভপাত, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পিএম

বিয়ের কথা বলে তরুণীকে ধর্ষণ-গর্ভপাত, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

মো. রাকিব

Advertisement

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে মো. রাকিব (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। বুধবার দুপুরে ভুক্তভোগী তরুণী থানায় লিখিত অভিযোগ করেছেন। 

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত রাকিব মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের নয়াপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি পৌরশহরে একজন পল্লী চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করেন। ভুক্তভোগী তরুণী সমাজ-সহিলদেও ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। 

অভিযোগে ভুক্তভোগী বলেন, রাকিবের সঙ্গে তার প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে পারিবারিকভাবে অন্যত্র তার বিয়ে হয়। বিয়ের পরও রাকিব মোবাইল ফোনে যোগাযোগ করতেন এবং তার সঙ্গে পুনরায় প্রেমের সম্পর্ক না করলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিতেন। একপর্যায়ে তাদের মধ্যে আবারও সম্পর্ক গড়ে ওঠে। গত ৮ জুন রাতে রাকিব বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে তার স্বামীর বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে রাত ৮টার দিকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, এরপরও রাকিব তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা হন। তখন রাকিব বিভিন্ন ধরনের হুমকি দিয়ে তাকে ট্যাবলেট খাওয়ান এবং এতে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। তাদের মধ্যে মেসেঞ্জারে হওয়া কথোপকথনের তথ্য তার কাছে সংরক্ষিত আছে বলেও অভিযোগে উল্লেখ করেছেন তরুণী।

অভিযোগে আরও বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে ওই তরুণী রাকিবের কর্মস্থল হিসেবে উল্লেখ করা হাসপাতাল রোডের পল্লী চিকিৎসকের চেম্বারে গিয়ে তাকে বিয়ের জন্য চাপ দেন। এ সময় রাকিব তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে বিয়ের জন্য চাপ দিলে সুযোগ পেলে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয়। তারপর মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায় রাকিব। পরে বুধবার দুপুরে ভুক্তভোগী তরুণী রাকিবের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রাকিবের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগটি যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় গ্রেফতার ২

বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় গ্রেফতার ২

যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

খেলনা-বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা

খেলনা-বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা

নেত্রকোনায় ৭ বছরে বজ্রপাতে ৭৯ প্রাণহানি, অকার্যকর প্রতিরোধব্যবস্থা

নেত্রকোনায় ৭ বছরে বজ্রপাতে ৭৯ প্রাণহানি, অকার্যকর প্রতিরোধব্যবস্থা

সাংবাদিক পরিচয়ে কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদল নেতা বহিষ্কার

সাংবাদিক পরিচয়ে কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদল নেতা বহিষ্কার

বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে: ডেপুটি স্পিকার

বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে: ডেপুটি স্পিকার

আরও পড়ুন

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম