Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদল নেতাকর্মীরা

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদল নেতাকর্মীরা

Advertisement

নাটোরের বড়াইগ্রামে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে মাঝগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল রানাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বনপাড়া পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বনপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ গিয়ে তাকে থানা হেফাজতে নিয়ে যায়।

গ্রেফতার রুবেল রানা উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে কেক কেটে ছাত্রলীগ নেতাকর্মীদের একটি দল শেখ হাসিনার জন্মদিন পালন করেন। পরে তারা কেক কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করে। মঙ্গলবার বিকালে বনপাড়া বাজারে মাঝগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল রানাকে দেখতে পেয়ে আটক করেন বনপাড়া পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

বনপাড়া পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব সরদার জানান, আওয়ামী সরকারের আমলের বিভিন্ন অপকর্ম ও সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ দলটির রাজনৈতিক কার্যক্রম চালানোর অপচেষ্টা করে আসছিল আটক ছাত্রলীগ নেতা। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, আটক রুবেল রানাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইফোন বিক্রির ফাঁদে ফেলে ইমামকে মারধর, ফোন ছিনতাই

আইফোন বিক্রির ফাঁদে ফেলে ইমামকে মারধর, ফোন ছিনতাই

নাশকতা মামলার পর চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নাশকতা মামলার পর চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

১২৩ বছরেও চশমা ছাড়া কুরআন পড়েন আব্বাস

১২৩ বছরেও চশমা ছাড়া কুরআন পড়েন আব্বাস

দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি, ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নাটোরে সোনালী ব্যাংকে জালিয়াতি দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি, ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আয়ের উৎস নেই, কিন্তু রাজকীয় জীবনযাপন তাদের

আয়ের উৎস নেই, কিন্তু রাজকীয় জীবনযাপন তাদের

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে কনস্টেবল ও তার স্ত্রী কারাগারে

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে কনস্টেবল ও তার স্ত্রী কারাগারে

আরও পড়ুন

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ২ ছাত্রদল নেতা বহিষ্কার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম