Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘দেশের সব বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করে ব্যবসাবান্ধব করা হবে’

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম

‘দেশের সব বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করে ব্যবসাবান্ধব করা হবে’

আকস্মিকভাবে বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান

Advertisement

দেশের সব বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেন, বন্দর পরিচালনায় কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না। প্রকৃত ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের স্বার্থকে প্রাধান্য দিয়ে বন্দরের কার্যক্রম পরিচালনা করা হবে।

বুধবার পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই আকস্মিকভাবে বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বন্দরের বিভিন্ন শেড ঘুরে দেখেন। এ সময় তিনি বন্দরের কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে বন্দরগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল করতে বন্দরে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন, সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বেনাপোল বন্দরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে এ বন্দরের গুরুত্ব অনেক। তাই বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না; বন্দরের সেবার মান, পণ্য খালাসের গতি, ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিও নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীরা যাতে দ্রুত ও হয়রানিমুক্তভাবে সেবা পান, তা গুরুত্বের সঙ্গে দেখা হবে। বন্দরের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বেনাপোল বন্দরের উন্নয়নের সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের বড় একটি অংশ জড়িত। তাই এ বন্দরের সক্ষমতা বাড়ানো গেলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে।

এ সময় বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্দর পরিচালনায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: রাজিব আহসান

বন্দর পরিচালনায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: রাজিব আহসান

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশসেরা যবিপ্রবি

টাইমস হায়ার র‌্যাংকিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশসেরা যবিপ্রবি

শার্শায় মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার

শার্শায় মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার

প্রাথমিকে ৯২ জন পেলেন সুখবর

প্রাথমিকে ৯২ জন পেলেন সুখবর

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ আরোহী নিহত

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ আরোহী নিহত

চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র পাননি যশোরের ১০৬ জন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র পাননি যশোরের ১০৬ জন

আরও পড়ুন

শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ২৫ ছাত্রী

শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ২৫ ছাত্রী

জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেফতার ১

জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেফতার ১

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

চৌদ্দগ্রামে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী কক্সবাজারে উদ্ধার

চৌদ্দগ্রামে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী কক্সবাজারে উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম