Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

টাইমস হায়ার র‌্যাংকিং

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশসেরা যবিপ্রবি

Icon

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পিএম

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশসেরা যবিপ্রবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Advertisement

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৭’-এ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ১০০১ থেকে ১২০০-এর মধ্যে স্থান অর্জন করেছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে ২০২৭ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের মোট ২৫টি বিশ্ববিদ্যালয় এ র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে। এর মধ্যে সবকটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০০-এর পরের ব্যান্ডে।

র‌্যাংকিংয়ে শিক্ষা ও গবেষণার পরিবেশ, গবেষণার মান, গবেষণার প্রভাব, আন্তর্জাতিকীকরণসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ৮০১ থেকে ১০০০-এর মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) প্রথম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দ্বিতীয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তৃতীয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় চতুর্থ অবস্থানে রয়েছে। ১০০১ থেকে ১২০০-এর ব্যান্ডে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পঞ্চম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ষষ্ঠ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সপ্তম, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অষ্টম, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি নবম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দশম অবস্থানে রয়েছে।

এ বিষয়ে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, সারা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি শ্রেষ্ঠত্ব অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ অর্জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। পাশাপাশি সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, এই অর্জন যবিপ্রবির একাডেমিক ও গবেষণাভিত্তিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক কার্যক্রমে ধারাবাহিক উৎকর্ষের প্রতিফলন এ সাফল্য। ভবিষ্যতে গবেষণার পরিধি আরও বিস্তৃত করা, নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে যবিপ্রবির অবস্থান আরও শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাব।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, সারা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি শ্রেষ্ঠত্ব অর্জন করায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের কোনো একক ব্যক্তি বা বিভাগের নয়; এটি যবিপ্রবি পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা চাই, ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যবিপ্রবি আরও ভালো অবস্থানে উঠে আসুক।

উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশনের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৬’-এ যবিপ্রবির অবস্থান ছিল ১০০১ থেকে ২০০০-এর মধ্যে। এবারের র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টি ১০০১ থেকে ১২০০-এর ব্যান্ডে স্থান পেয়েছে এবং দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শার্শায় মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার

শার্শায় মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার

প্রাথমিকে ৯২ জন পেলেন সুখবর

প্রাথমিকে ৯২ জন পেলেন সুখবর

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ আরোহী নিহত

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ আরোহী নিহত

চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র পাননি যশোরের ১০৬ জন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র পাননি যশোরের ১০৬ জন

তবু টাকা যাচ্ছে ভারতে, সাবেক এমপি রণজিতের সম্পত্তি নিয়ে নতুন চাঞ্চল্য

জব্দ সম্পদ, অবরুদ্ধ হিসাব তবু টাকা যাচ্ছে ভারতে, সাবেক এমপি রণজিতের সম্পত্তি নিয়ে নতুন চাঞ্চল্য

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আরও পড়ুন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল মন্ত্রণালয়

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়

মাদ্রাসায় অনিয়ম-জালিয়াতি ৯ শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

৯ শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

টাইমস হায়ারের র‌্যাংকিং বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট

বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম