Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

টাইমস হায়ার র‍্যাংকিংয়ে বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম

টাইমস হায়ার র‍্যাংকিংয়ে বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষাবিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)। ২০২৭ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে টানা ১১তমবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) টিএইচইর প্রকাশিত তালিকা অনুযায়ী, বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার মান, গবেষণার গুণগত মান, গবেষণার প্রভাব (সাইটেশন), শিক্ষার্থী-শিক্ষক অনুপাত এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতিসহ একাধিক বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।

এবারের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলোরই প্রাধান্য দেখা গেছে। তালিকার প্রথম সারিতে থাকা অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই এ দুই দেশের। শীর্ষ ৮-এর মধ্যে যুক্তরাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, আর যুক্তরাষ্ট্রের চারটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে তৃতীয় থেকে নবম অবস্থানে রয়েছে।

বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকা

১. ইউনিভার্সিটি অব অক্সফোর্ড

শীর্ষে থাকা ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ওভারঅল স্কোর ৯৭ দশমিক ৯। প্রতিষ্ঠানটির টিচিং স্কোর ৯৭ দশমিক ১, রিসার্চ এনভায়রনমেন্ট ১০০, রিসার্চ কোয়ালিটি ৯৬ দশমিক ৮, ইন্ডাস্ট্রি ৯৯ দশমিক ৯ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৯৫ দশমিক ৮।

২. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি

দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ওভারঅল স্কোর ৯৭ দশমিক ৮। এর টিচিং স্কোর ৯৯ দশমিক ১, রিসার্চ এনভায়রনমেন্ট ৯৬ দশমিক ৫, রিসার্চ কোয়ালিটি ৯৯ দশমিক ৪, ইন্ডাস্ট্রি ১০০ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৯০ দশমিক ৯।

৩. প্রিন্সটন ইউনিভার্সিটি ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি

৯৭ দশমিক ০ স্কোর নিয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। প্রিন্সটনের টিচিং স্কোর ৯৭ দশমিক ৪, রিসার্চ এনভায়রনমেন্ট ৯৮ দশমিক ১, রিসার্চ কোয়ালিটি ৯৮ দশমিক ৪, ইন্ডাস্ট্রি ৯৭ দশমিক ২ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৮৫ দশমিক ৩। অন্যদিকে স্ট্যানফোর্ডের টিচিং স্কোর ৯৬ দশমিক ৪, রিসার্চ এনভায়রনমেন্ট ৯৮ দশমিক ৩, রিসার্চ কোয়ালিটি ৯৯ দশমিক ৩, ইন্ডাস্ট্রি ১০০ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৮৩ দশমিক ৪।

৪. ইউনিভার্সিটি অব কেমব্রিজ

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজ রয়েছে পঞ্চম অবস্থানে। প্রতিষ্ঠানটির ওভারঅল স্কোর ৯৬ দশমিক ৯। টিচিংয়ে ৯৬ দশমিক ৫, রিসার্চ এনভায়রনমেন্টে ৯৯ দশমিক ৯, রিসার্চ কোয়ালিটিতে ৯৬ দশমিক ০, ইন্ডাস্ট্রিতে ৮৭ দশমিক ১ এবং ইন্টারন্যাশনাল আউটলুকে ৯৫ দশমিক ৮ স্কোর পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

৫. হার্ভার্ড ইউনিভার্সিটি

ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির ওভারঅল স্কোর ৯৬ দশমিক ৭। এর টিচিং স্কোর ৯৫ দশমিক ৩, রিসার্চ এনভায়রনমেন্ট ১০০, রিসার্চ কোয়ালিটি ৯৮ দশমিক ৫, ইন্ডাস্ট্রি ৮৪ দশমিক ০ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৮৮ দশমিক ৫।   

৬. ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) রয়েছে সপ্তম অবস্থানে। প্রতিষ্ঠানটির ওভারঅল স্কোর ৯৬ দশমিক ৫। টিচিংয়ে ৯৬ দশমিক ৯, রিসার্চ এনভায়রনমেন্টে ৯৮ দশমিক ২, রিসার্চ কোয়ালিটিতে ৯৫ দশমিক ৯, ইন্ডাস্ট্রিতে ১০০ এবং ইন্টারন্যাশনাল আউটলুকে ৮৮ দশমিক ৮ স্কোর পেয়েছে ক্যালটেক।

আরও দেখুন: টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে রাবি, সূচকেও অগ্রগতি

৭. ইম্পেরিয়াল কলেজ লন্ডন

অষ্টম অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডন। এর ওভারঅল স্কোর ৯৫ দশমিক ২। টিচিং স্কোর ৯২ দশমিক ০, রিসার্চ এনভায়রনমেন্ট ৯৬ দশমিক ১, রিসার্চ কোয়ালিটি ৯৭ দশমিক ১, ইন্ডাস্ট্রি ৯২ দশমিক ০ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৯৭ দশমিক ৭।

৮. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে ও ইয়েল ইউনিভার্সিটি

৯৪ দশমিক ৩ স্কোর নিয়ে যৌথভাবে নবম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে ও ইয়েল ইউনিভার্সিটি। বার্কলের টিচিং স্কোর ৮৭ দশমিক ৪, রিসার্চ এনভায়রনমেন্ট ৯৯ দশমিক ৪, রিসার্চ কোয়ালিটি ৯৮ দশমিক ৩, ইন্ডাস্ট্রি ৯৯ দশমিক ২ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৮৩ দশমিক ২। ইয়েলের টিচিং স্কোর ৯৩ দশমিক ৫, রিসার্চ এনভায়রনমেন্ট ৯৬ দশমিক ৩, রিসার্চ কোয়ালিটি ৯৬ দশমিক ৭, ইন্ডাস্ট্রি ৯০ এবং ইন্টারন্যাশনাল আউটলুক ৮১ দশমিক ৯।

এশিয়ার অবস্থান

এ বছর টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ের শীর্ষ ১০-এ এশিয়ার কোনো বিশ্ববিদ্যালয় জায়গা পায়নি। তবে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে চীনের সিংহুয়া ইউনিভার্সিটি। ১১তম স্থানে থাকা বিশ্ববিদ্যালয়টি গত বছরের তুলনায় এক ধাপ এগিয়েছে। এ অবস্থানের মধ্য দিয়ে এটি সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলেছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়

সংগীত বিভাগের শিক্ষক হলেন আইন অনুষদের ডিন

সংগীত বিভাগের শিক্ষক হলেন আইন অনুষদের ডিন

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ,সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ,সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

পবিপ্রবির শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা

পবিপ্রবির শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা

ক্যানসার আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার

ক্যানসার আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আরও পড়ুন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল মন্ত্রণালয়

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়

মাদ্রাসায় অনিয়ম-জালিয়াতি ৯ শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

৯ শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

টাইমস হায়ারের র‌্যাংকিং বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট

বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম