শিশুদের নোবেলখ্যাত পুরস্কারের তালিকায় সিলেটের আরাফ
সিলেট ব্যুরো
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম
জামিউল হাসান আরাফ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
শিশুদের নোবেল হিসেবে খ্যাত সম্মানজনক ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬’-এর মনোনীতদের তালিকায় স্থান করে নিয়েছেন সিলেটের তরুণ শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফ। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা কিডসরাইটস প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিশু সাংবাদিকতার প্ল্যাটফর্ম ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’-এ প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে শিশুশ্রম প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, শিশুদের শিক্ষার অধিকার, পরিবেশ ও স্থানীয় সামাজিক অধিকারবঞ্চনার চিত্র তুলে ধরে আন্তর্জাতিক পরিসরে এই স্বীকৃতি অর্জন করেন তিনি।
কিডসরাইটসের প্রকাশিত প্রোফাইল তথ্য অনুযায়ী, সুবিধাবঞ্চিত শিশুদের সংকট কাছ থেকে প্রত্যক্ষ করে অনুপ্রাণিত হওয়া জামিউল সাংবাদিকতা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে নিরলস কাজ করছেন।
২০০৫ সাল থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক সম্মানের জন্য মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে আরাফ জানান, প্রতিটি শিশুর শিক্ষা, সুরক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও তিনি লেখালেখি ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে নিজের কাজ অব্যাহত রাখবেন।
