Logo
Logo
×

Advertisement

রাজনীতি

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

Advertisement

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

বহিষ্কৃত চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইল হোসেন। ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানায় পুলিশের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও এক কনস্টেবলকে মারধরের সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে জানানো হয়, বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানা কম্পাউন্ডে গাড়ি রাখা নিয়ে সীতাকুণ্ড মডেল থানার কনস্টেবল ও ওসির গাড়িচালক মো. শফিককে মারধর করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন। 

থানা সূত্রে জানা গেছে, রাতে যুবদল নেতা ইসমাইল হোসেন তার ব্যক্তিগত গাড়ি নিয়ে থানায় যান। এ সময় গাড়ি পার্কিং নিয়ে মডেল থানার কনস্টেবল ও ওসির গাড়িচালক মো. শফিকের সঙ্গে ইসমাইল হোসেনের বাগবিতণ্ডার একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে কনস্টেবল শফিক আহত হন। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।

এ ঘটনায় পুলিশ তাকে আটক করলেও এর চার ঘণ্টা পর রাত ১টায় থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে

বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে

যুবদল নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম

যুবদল নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

রাউজানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি ১২ পুলিশ আহত

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত

অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত

যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী

যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী

আরও পড়ুন

বিমানবন্দরের ইডিকে হুমকি জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

বিমানবন্দরে হট্টগোল জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলায় যা আছে

জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলায় যা আছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম