Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পিএম

অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, ১২ পুলিশ আহত

রাউজান থানা

Advertisement

চট্টগ্রামের রাউজানে পুলিশ ও সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুলিশের ১২ সদস্য আহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দিলদার হোসেন নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

আহত পুলিশ সদস্যরা বিভিন্ন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্থানীয় জানে আলম ওরফে ডাকাত আলম এবং মোহাম্মদ আজিজ ওরফে আজিজ বসের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। গত ২৫ সেপ্টেম্বর আবু বক্কর চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে তারা। অভিযোগ পেয়ে বুধবার রাতে পুলিশ ডাকাত আলমের বাড়িতে অভিযানে যায়।

ডাকাত আলমের বাড়ির সামনে পৌঁছলে ভেতর থেকে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। ডাকাত আলম ও আজিজ বস ছাড়াও ঘটনাস্থলে দিলদার হোসেন, মো. রুবেল, মো. মামুন-অর-রশিদ ওরফে মামুন এবং মো. বাঁচাসহ একাধিক সশস্ত্র সন্ত্রাসী উপস্থিত ছিল।

আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরাও পালটা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে দিলদার হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। গোলাগুলিতে পুলিশের ১২ সদস্য আহত হন।

পুলিশ সুপার আরও জানান, আটক দিলদার হোসেনের হেফাজত থেকে একটি দোনলা বন্দুক, একটি একনলা কাটা বন্দুক, চায়না রাইফেলের ১১৯ রাউন্ড গুলি, ছয় রাউন্ড সিসা কার্তুজ, চারটি রামদা, দুটি কটি ও দুটি গুলি রাখার প্রসেস (বেল্ট) উদ্ধার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী

যুদ্ধের মধ্যেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী: মন্ত্রী

ট্রেনে কাটা পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

ট্রেনে কাটা পড়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

১৬ মামলার আসামি মুরাদ দুই সহযোগীসহ গ্রেফতার

মধ্যরাতে গোলাগুলি ১৬ মামলার আসামি মুরাদ দুই সহযোগীসহ গ্রেফতার

কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে অপর গ্রুপের সদস্য নিহত

কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে অপর গ্রুপের সদস্য নিহত

আরও পড়ুন

নারায়ণগঞ্জে হয়রানি ছাড়াই নির্ধারিত তারিখের আগেই মিলেছে পাসপোর্ট

নারায়ণগঞ্জে হয়রানি ছাড়াই নির্ধারিত তারিখের আগেই মিলেছে পাসপোর্ট

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

পুলিশকে পিটিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয় স্বজন-অনুসারীরা, অতঃপর...

পুলিশকে পিটিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয় স্বজন-অনুসারীরা, অতঃপর...

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম