Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারায়ণগঞ্জে হয়রানি ছাড়াই নির্ধারিত তারিখের আগেই মিলেছে পাসপোর্ট

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম

নারায়ণগঞ্জে হয়রানি ছাড়াই নির্ধারিত তারিখের আগেই মিলেছে পাসপোর্ট

ছবি: সংগৃহীত

Advertisement

বদলে গেছে নারায়ণগঞ্জ পাসপোর্ট  অফিসের সেবা কার্যক্রম। কোনো প্রকার হয়রানি ছাড়াই নির্ধারিত ডেলিভারি তারিখের আগেই মিলেছে পাসপোর্ট।   দালালচক্রের খপ্পরে না পড়ে এবং কোন প্রকার ভোগান্তি ছাড়াই পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা দিয়ে নগরীর বিভিন্ন মসজিদে মসজিদে চালানো হচ্ছে প্রচারণা। পাসপোর্ট অফিসকে দালালমুক্ত ও হয়রানি মুক্ত করতে নেওয়া  হয়েছে নানা উদ্যোগ। ঢেলে সাজানো হয়েছে পুরো অফিসের সিস্টেম।

কোনো আবেদনকারী নাম, পিতার নাম, মাতার নাম, বয়সসহ অন্যান্য ভুলক্রটি হলে তাৎক্ষণিক সংশোধনের ব্যবস্থা করা হয়েছে। আবার কোনো অবেদনকারীর কোনো কাগজপত্র মিসিং করে আসলে সেটি হোয়াটসঅ্যাপে আনিয়ে  অফিসের কম্পিউটারে প্রিন্ট করে সংযুক্ত করে আবেদন সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে।

একজন গ্রাহক সাতদিন, ২১ দিন বা এক মাস মেয়াদি সময়েরে মধ্যে ব্যাংকে নির্ধারিত ফি জমা দিয়ে আবেদনের কপি কাউন্টারে জমা দিলেই আধা ঘণ্টার মধ্যে ডাক পড়ে ছবি তোলা, আইরিস ও ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। এতে করে পাসপোর্ট করতে আসা মানুষজন অনেকটা স্বস্তিতে পাসপোর্ট করতে পারছেন।

মেইন গেইটে আনাসার সদস্যরা প্রতিটি মানুষকে পাসপোর্ট অফিসে আসার কারণ জেনে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। যাতে দাললচক্রের সদস্য বা অবাঞ্চিত কোনো লোক প্রবেশ করতে না পারে। কোনো প্রকার হয়রানি ও ভোগান্তি ছাড়া পাসপোর্ট করতে পেরে খুুশি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে সেবা নিতে মানুষ।

পাসপোর্ট অফিসের গেইটে এবং মাঠের এক জায়গায় সাউন্ড সিস্টেম লাগিয়ে সেবা গ্রহীতাদের সচেতন করতে করা হচ্ছে মাইকিং। যাতে গ্রাহকরা দালাল চক্রের খপ্পড়ে পড়ে বেশি টাকা ব্যয় বা খরচ করে পাসপোর্ট করতে না হয়। অফিসের আশেপাশে কোনো দোকান বা কম্পিউটারের দোকানির কাছে না গিয়ে নিজে নিজে ই-মেইল করে আবেদন ফরম পূরণ করাসহ অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সহায়তা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে মাইকিং করে। পাসপোর্ট করতে আসা লোকজনের বসার জন্য ব্যবস্থা করাসহ ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে।

অথচ মাত্র ৭/৮ মাস আগেও একটি পাসপোর্ট সেবা গ্রহণ করতে এসে সেবা গ্রহীতাকে দালাল চক্রের খপ্পরে পড়তো হতো। আবেদন কপি জমা দেওয়া থেকে শুরু করে আইরিশ, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া এবং ছবি তুলতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাড়িয়ে থাকতো হতো। এই কক্ষ থেকে ওই কক্ষ ঘুরে ঘুরে হয়রানি হতে হতো। আবার আবেদনে ভুল হলে নতুন করে আবেদন করতে হতো। সাত দিন বা ২১ দিনের মধ্যে পাসপোট পাওয়ার জন্য বাংকে টাকা জমা দিয়ে এক মাসের বেশি সময়ে ধরে পাসপোট হাতে পেতে অপেক্ষা করতে হতো। দালাল চক্রের সদস্যরা পাসপোর্ট অফিসের ভেতরেই ঘুরঘুর করতো। কর্মকর্তাদের অফিসে সামনে বা  টেবিলের সামনে এসে দাঁড়িয়ে থাকতো এসব দালালচক্রের সদস্যরা।

ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন আন্ডারগ্রাউন্ড পত্রিকার কার্ড  বাগিয়ে এনের  আইডি কার্ড গলায় ঝুলিয়ে দাপটের সঙ্গে দালালি করে টাকা কামিয়ে নিতো। এসব ভুইফোর সাংবাদিক নামধারী দালালদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেতোনা। আবার পাসপোর্ট অফিসের কতিপয় কর্মকর্তা কর্মচারী এসব দালালচক্রের সঙ্গে হাত মিলিয়ে কমিশন নিতো বলে অভিযোগ পাওয়া গেছে।

দালালচক্রের বিরুদ্ধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, এসআরবিসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা একাধিকবার অভিযান চালিয়ে জেল- জরিমানা করার পরও পাসপোট অফিস থেকে দালালদের তাড়ানো যেতো না। কারণ অভিযানের কিছুদিন পর অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজসে আবার ফিরে আসতো দালালচক্র।

তবে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের বর্তমান উপ-পরিচালক আবু নাঈম মাসুম যোগদানের পর থেকে বদলে যেতে থাকে পাসপোর্ট সেবার চিত্র। উপ-পরিচালকের  কঠোর দিক নির্দেশনা, পরিশ্রম ও নিয়মিত মনিটরিং এবং দালাল চক্রের বিরুদ্ধে  কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে শৃঙ্খলা ফিরে আসে পাসপোর্ট অফিসে।  

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে সরেজিমন ঘুরে দেখা যায় এক ভিন্ন চিত্র। গেইটে কঠোরভাবে দায়িত্ব পালন করেছে আনসার সদস্যরা। প্রবেশের সময়ে পড়তে হচ্ছে জেরার মুখে। কি কারণে পাসপোর্ট অফিসে এসেছে তার কারণ বলে প্রবেশ করতে হচ্ছে প্রতিটি সেবা নিতে আসা মানুষকে।  

গেইটে প্রবেশ করার মুল ফটকে ও অফিসের মাঠের খালি স্পেসের এক জায়গা বসানো হয়েছে দুটি সাউন্ড বক্স। এই সাউন্ড বক্স দুটিতে সার্বক্ষণিক প্রচার করা  হচ্ছে দালাল চক্রের খপ্পরে না পড়ে সরাসরি অফিসে এসে নিজের পাসপোর্ট নিজে করার জন্য, কাগজপত্র এবং ফরম পূরণ করার জন্য। পাসপোর্ট করার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন সেটি বলে দেওয়া হচ্ছে। এছাড়া একটি বড় এলইডি ডিসপ্লেতে দিন রাত ২৪ ঘন্টা প্রচারনা চালানো হচ্ছে পাসপোর্ট করতে কী কী কাগজপত্র সংযুক্ত করতে হবে।

সোনারগাঁয়ের পানাম নগরীর লেকসিটি এলাকা থেকে আখি বেগম তার পরিবারের ছয় সদস্যকে নিয়ে এসেছেন পাসপোর্ট করতে। তিনি জানান, সরকারি ফি’র বাইরে কোনো প্রকার হয়রানি ও ঝক্কি ঝামেলা ছাড়া নির্ধারিত সময়ে আগেই পাসপোর্ট হাতে পেয়েছি।

ফতুল্লার রসুলবাগ এলাকার বাসিন্দা আরফান আহমেদ জানান, রোমানিয়া যাবার জন্য পাসপোর্ট করতে এসেছি। দালাল ছাড়াই আবেদন করে আবেদনের কপি জাম দেওয়ার মাত্র ২০-২৫ মিনিট পরই ছবি, চোখের ও হাতের আঙ্গুলের ছাপ দিয়েছি।

কাচঁপুরের শামীম আহমেদ জানান, স্ত্রীকে সঙ্গে নিয়ে টাকা ব্যাংকে জমা দিয়ে পাসপোর্ট অফিসে এসেছি। এখানকার কর্মকর্তারা সহযোগিতা করায় খুব দ্রুত ছবি তোলাসহ যাবতীয় কাজ সম্পন্ন করেছি ভোগান্তি ছাড়াই। দালালমুক্ত ও হয়রানিমুক্ত পরিবশে পাসপোর্ট করতে আসা লোকজন কাউন্টারে আবেদনের কপি জমা  দিয়ে আধা ঘণ্টার মধ্যে ছবি তোলা, চোখের আইরিশ ও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সল্প সময়ের মধ্যে কাজ শেষ করে চলে যাচ্ছেন।

আবার পাসপোর্টের প্রিন্ট হয়ে চলে আসছে নিয়ে যাচ্ছেন গ্রাহকরা। শৃংখলা ফেরাতে আনসার সদস্যরা হ্যান্ড মাইক দিয়ে দিক নির্দেশনা দেন। যাতে ভিড় না করে সুশৃঙ্খলভাবে কাজ করে।  

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক আবু নাঈম মাসুম জানান, প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করার কারণে ভোগান্তি কমে এসেছে ।  পাসপোর্ট অফিসের সেবা নিতে সরকারি ফি ছাড়া এর বাইরে কোনো টাকা পয়সা দিতে হয় না । সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁচ্ছে দিতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জেলার প্রতিটি মসজিদে মসজিদে জুমার নামাজের খুতবার আগে বা পরে ইমাম মাধ্যমে প্রচারনা চালানো হচ্ছে। যাতে সাধারণ মানুষ সচেতন হয়। কম্পিউটারে পাসপোর্ট ওয়েব সাইটে প্রবেশ করে ফরম পূরণ করে গ্রাহকরা যেন ব্যাংকে সরকার নির্ধারিত ফি জমা দিয়ে আবেদনের কপি নিয়ে এলে কোনো আবেদনে কোন ভুলক্রটি ধরা পড়লেই তা আমাদের কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে রাখা হয়েছে তৎক্ষণিক সংশোধন করে দেওয়ার জন্য।

শুধু তাই নয় পাসপোর্ট অফিস দালালমুক্ত করার জন্য নেওয়া হয়েছে নানা রকমের ব্যবস্থা। তিনি বলেন, রোগী, প্রতিবন্ধী, বয়স্ক, হজেগমনে ব্যক্তি, গর্ভবতী মা ও শিশু, মুক্তিযোদ্ধাদের জন্য ফাস্ট প্রায়োরিটি দেওয়া হয়।

এছাড়া যে ব্যক্তি নিজে কোনো দালালের সহযোগিতা ছাড়া পাসপোর্টের ফরম পূরণ করে আসে তাকে প্রায়োরিটি বেসিসে কাজ করে দেওয়া হয়। আর যারা দালাল ধরে আসে তাদের লাইন দাড়িয়ে পাসপোর্ট  যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়।

তিনি বলেন, সাত দিনের মধ্যে পাসপোর্ট পাওয়ার জন্য যারা আবেদরন করছেন তাদের পাসর্পোট ৫ দিন বা ছয়দিনের মধ্যেই ডেলিভারীর জন্য চলে আসছে। যারা ২১ দিনের জন্য বা কেউ এক মাস বা তারও বেশী সময়ে মধ্যে আবেদন করছেন তাদের পাসর্পোট নির্ধারিত ডেলিভারী তারিখের চারপাচঁ দিন আগেই চলে আসাছে। আমাদের ম্যাসেস পেয়ে তারা পাসপোর্ট বুঝে নিয়ে যাচ্ছেন।  তিনি বলেন, এই কারণে দাললচক্রটি নাখোশ হয়ে নানা অবান্তর ও মিথ্যা প্রচরণা চালাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে শান্তর সিগারেট খাওয়ার ভিডিও ভাইরাল

প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে শান্তর সিগারেট খাওয়ার ভিডিও ভাইরাল

শ্বশুরবাড়িতে জামাতার আগুন দেওয়ার অভিযোগ, দগ্ধ শাশুড়ি-স্ত্রী-সন্তান

শ্বশুরবাড়িতে জামাতার আগুন দেওয়ার অভিযোগ, দগ্ধ শাশুড়ি-স্ত্রী-সন্তান

এমপিপুত্রের বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

এমপিপুত্রের বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

রূপগঞ্জে যুবদলের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষ, ফাঁকা গুলি

রূপগঞ্জে যুবদলের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষ, ফাঁকা গুলি

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

আরও পড়ুন

বান্দরবানে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

বান্দরবানে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে হয়রানি ছাড়াই নির্ধারিত তারিখের আগেই মিলেছে পাসপোর্ট

নারায়ণগঞ্জে হয়রানি ছাড়াই নির্ধারিত তারিখের আগেই মিলেছে পাসপোর্ট

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

পুলিশকে পিটিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয় স্বজন-অনুসারীরা, অতঃপর...

পুলিশকে পিটিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয় স্বজন-অনুসারীরা, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম