Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বান্দরবানে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:৫০ এএম

বান্দরবানে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

নিহত শ্রমিক নুরুল আলম। ছবি: সংগৃহীত

Advertisement

বান্দরবানে খরস্রোতা সাঙ্গু নদী থেকে পানি তোলার জন্য বসানো পাম্পের পাইপ লাগানোর সময় স্রোতে ভেসে নিখোঁজের দুদিন পর শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম নুরুল আলম (৫২)। বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় সাঙ্গু নদীর পাইনছড়া মুখ এলাকায় লাশটি পাওয়া গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, প্রচন্ড বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত মঙ্গলবার রাত এগারোটার দিকে জেলা শহরের বাজারের বোটঘাটা এলাকায় নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পানি তোলার জন্য বসানো পাম্পের পাইপ লাগাতে গিয়ে খরস্রোতে নিখোঁজ হয় শ্রমিক নুরুল আলম। নিখোঁজের ছেলে দেখতে পেয়ে লোকজনদের জানালে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা নৌকা নিয়ে চারদিকে খোঁজ করে। কিন্তু কোথাও খোঁজে পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন বলেন, রাতের বেলায় সাঙ্গু নদীর বনানী সমিল এলাকায় ভাসমান লাশ দেখতে পায় লোকজন। বিষয়টি স্বজনদের জানালে তারা দ্রুত নৌকা নিয়ে খুঁজতে খুঁজতে স্রোতে ভেসে যাওয়া লাশটি পাইনছড়া খালের মুখ এলাকা থেকে উদ্ধার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ পারভেজ জানান, নিখোজ শ্রমিকের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেছে। গত মঙ্গলবার শ্রমিক নুরুল আলম সাঙ্গু নদীর খরস্রোতে নিখোঁজ হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪ বছরের শিশুকে গলাটিপে হত্যা করলেন ফুফু

৪ বছরের শিশুকে গলাটিপে হত্যা করলেন ফুফু

বান্দরবানের যে ৪ পর্যটন স্পটে প্রবেশে ফি লাগবে না

বিশ্ব পর্যটন দিবস বান্দরবানের যে ৪ পর্যটন স্পটে প্রবেশে ফি লাগবে না

বান্দরবানে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ২

বান্দরবানে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ২

বান্দরবানে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

বান্দরবানে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

বান্দরবানে আগুনে পুড়ল ১৩ দোকান

বান্দরবানে আগুনে পুড়ল ১৩ দোকান

বান্দরবানের রুমায় বিআরডিবি মাঠকর্মী নিখোঁজ

বান্দরবানের রুমায় বিআরডিবি মাঠকর্মী নিখোঁজ

আরও পড়ুন

বান্দরবানে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

বান্দরবানে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে হয়রানি ছাড়াই নির্ধারিত তারিখের আগেই মিলেছে পাসপোর্ট

নারায়ণগঞ্জে হয়রানি ছাড়াই নির্ধারিত তারিখের আগেই মিলেছে পাসপোর্ট

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

পুলিশকে পিটিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয় স্বজন-অনুসারীরা, অতঃপর...

পুলিশকে পিটিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয় স্বজন-অনুসারীরা, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম