Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বান্দরবানে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ২

Advertisement

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম

বান্দরবানে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ২

ফাইল ছবি

Advertisement

বান্দরবানের লামায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আজিজনগর ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম।

আটকরা হলেন, ইসলামপুর আতিক্কা পাড়া এলাকার আব্দুস সালামের ছেলে নুরুল কবির (১৪) ও নুরুল আমিন বৈদ্দর ছেলে নাজিমুল ইসলাম (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে ভুক্তভোগীর মা মেয়েকে পাশের বাসায় রেখে ছেলেকে মাদ্রাসা থেকে আনতে যান। এ সময় ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে অন্য মেয়েদের সঙ্গে খেলছিল। তখন অভিযুক্ত দুজন তাকে খেলা থেকে ডেকে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। 

মেয়েটির প্রচুর ব্লিডিং হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানান আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম। 

লামা থানার ওসি কায়সার হামিদ জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম