৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতার
Advertisement
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর গোয়ালন্দে সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ প্রধান আসামি হবি সরদারকে (৫৫) তার বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতার হবি সরদার উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মৃত ওমেদ আলী সরদারের ছেলে। তিনি অবিবাহিত জীবন কাটাচ্ছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুদিন আগে ধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযুক্ত হবি সরদার বাড়ি ফাঁকা পেয়ে প্রতিবেশী শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা বসে শালিসের মাধ্যমে ঘটনাটির রফাদফার চেষ্টা করেন। কিন্তু এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত হবি সরদারকে গ্রেফতার করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম জানান, শিশু ধর্ষণের অভিযোগে বুধবার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত একমাত্র আসামি হবি সরদারকে গ্রেফতার করে রাজবাড়ীর আদালতে পাঠিয়েছে। এছাড়া ভুক্তভোগীর শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

-6ab3dac0580bd.jpg)