Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, প্যাথলজি কর্মী গ্রেফতার

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, প্যাথলজি কর্মী গ্রেফতার

অভিযুক্ত মো. মাহমুদুল হাসান।

Advertisement

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের প্যাথলজি বিভাগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে অভিযুক্ত মো. মাহমুদুল হাসান (২৪) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার নজরুল ইসলাম ও রেবা দম্পতির ছেলে। সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ছিলেন তিনি।

এর আগে সোমবার দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী। পরে তাকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শে কয়েকটি পরীক্ষা করানোর জন্য সোমবার দুপুরে সদর হাসপাতালে যান ওই নারী। প্রথমে আলট্রাসনোগ্রাম কক্ষে গেলে তাকে পরদিন আসতে বলা হয়। পরে প্যাথলজি বিভাগ থেকেও একই কথা জানানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার সময় মাহমুদুল হাসান তাকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ডাকেন। এরপর প্রস্রাবের নমুনা সংগ্রহ করে আনতে বলেন। নমুনা নিয়ে ফিরে এলে তাকে প্যাথলজি বিভাগের ভেতরের একটি কক্ষে যেতে বলা হয়।

অভিযোগ অনুযায়ী, ওই নারী কক্ষে প্রবেশের পর মাহমুদুল হাসান দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে তার চুল টেনে ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই নারী।

পরে বাড়ি ফিরে স্বামীকে বিষয়টি জানান তিনি। স্বামী খোঁজখবর নিয়ে স্ত্রীকে থানায় নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মাহমুদুল হাসানকে গ্রেফতার করে।

সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, বিষয়টি সম্পর্কে আমরা আগে অবগত ছিলাম না। মঙ্গলবার দুপুরে জানতে পেরেছি। চাকরিবিধি অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় ঘোষণা চলছে

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় ঘোষণা চলছে

সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার

সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার

বাড়ি থেকে ধরে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ১৬ বছর পর ১০ বছরের কারাদণ্ড

বাড়ি থেকে ধরে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ১৬ বছর পর ১০ বছরের কারাদণ্ড

ঘর থেকে তুলে নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঘর থেকে তুলে নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

চাকরির প্রলোভনে কিশোরীকে আটকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

চাকরির প্রলোভনে কিশোরীকে আটকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আরও পড়ুন

মার্কেটের দোকানের ভাগ নিয়ে বিরোধ, জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

মার্কেটের দোকানের ভাগ নিয়ে বিরোধ, জমিয়ত নেতার পাঞ্জাবি ছিঁড়লেন ছাত্রদল নেতাকর্মীরা

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সোনাগাজীতে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কিউআর কোড স্ক্যান করেই নগর দুর্যোগ স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ

কিউআর কোড স্ক্যান করেই নগর দুর্যোগ স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম