বাড়ি থেকে ধরে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ১৬ বছর পর ১০ বছরের কারাদণ্ড
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরে বাড়ি থেকে ধরে মাঠে নিয়ে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে সোহেল মিয়া নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার ১৬ বছর পর এ রায় দেওয়া হলো।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুল রহিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সোহেল মিয়া জামালপুর সদর উপজেলার চর জালালেরপাড়া এলাকার সাহেব উদ্দিনের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার জানান, আসামি সোহেল মিয়া ভুক্তভোগী শিশুটিকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তিনি শিশুটির ওপর ক্ষিপ্ত হন। এর জেরে ২০১০ সালের ২৩ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে শিশুটিকে বাড়ি থেকে ধরে নিয়ে পাশের একটি ফসলের মাঠে জোরপূর্বক ধর্ষণ করেন সোহেল।
এ ঘটনার দুই দিন পর ওই বছরের ২৫ ডিসেম্বর শিশুটির বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আসামির উপস্থিতিতে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ মামলা পরিচালনা করেন।
