৪ বছরের শিশুকে গলাটিপে হত্যা করলেন ফুফু
Advertisement
বান্দরবান ও বান্দরবান দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম
বান্দরবান সদর থানা
|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানে পারিবারিক বিরোধে ৪ বছরের ভাতিজিকে গলাটিপে হত্যা করেছে আপন ফুফু। সোমবার বিকালে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক ফুফু নার্গিস আক্তারকে পুলিশ আটক করেছে।
নিহত তাইফা সুলতানা ওই এলাকার টিপু খানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাইফা সুলতানাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পাওয়ায় থানায় নিখোঁজ ডায়েরি করে। পরে বিকালে খোঁজাখুঁজির একপর্যায়ে সিসিটিভি ফুটেজ দেখে পাশে ফুফু নারগিছ সুলতানা কচির বাসায় লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নারগিছ সুলতানা কচি মানসিক রোগী। তাইফা সুলতানকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক নারগিছ সুলতানা নিজে হত্যার দায় স্বীকার করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
