বান্দরবানে গণধর্ষণের শিকার কিশোরী, গ্রেফতার ১
Advertisement
বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানের রুমায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার পাইন্দু ইউনিয়নে এ ঘটনা ঘটে।
রোববার (১৩ সেপ্টেম্বর) এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবার বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।
ভুক্তভোগী কিশোরী জানান, গত চার মাস আগে বাড়িতে একা পেয়ে একই এলাকার বাসিন্দা ক্যসিংনু মার্মা জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে ক্যসিংনু মার্মার বন্ধু উহাইমং মার্মা, সিংহ্লা মার্মা ও উশৈনু মার্মা ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় ওই কিশোরীকে ধর্ষণ করে। মানসম্মানের ভয়ে এতদিন বিষয়টি কাউকে জানায়নি ভুক্তভোগী কিশোরী। কিন্তু ঘটনার চার মাস পর অভিযুক্তরা ভুক্তভোগী কিশোরীকে গর্ভপাত করালে ঘটনার বিস্তারিত মা-বাবার কাছে বলে দেয় ওই কিশোরী। পরে গত ৮ সেপ্টেম্বর ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য প্রথমে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে কিশোরীর পরিবারের দাবি, একই এলাকার বাসিন্দা ক্যসিংনু মার্মা, উহাইমং মার্মা, সিংহ্লা মার্মা এবং উশৈনু মার্মা জিম্মি করে তাদের মেয়েকে গণধর্ষণ চালায়। লাজলজ্জার ভয়ে এতদিন পরিবারের নিকট বিষয়টি জানায়নি ভুক্তভোগী কিশোরী।
বান্দরবান জেলার পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকার বলেন, গত চার মাস আগে রুমা উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণের বিষয়ে রুমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সে মামলার প্রেক্ষিতে একজনকে গ্রেফতার করা হয়, বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

