সন্তানদের সামনে মাকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার
Advertisement
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. সোহরাব হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে ময়মনসিংহের কোতোয়ালি র্যালির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাদী মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সোহরাব হোসেন নেত্রকোনা সদর উপজেলার ভাসাটি গ্রামের মৃত আদম আলীর ছেলে। তিনি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় পানের ব্যবসা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সোহরাব হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার উড়াল সেতুর নিচ থেকে ওই নারীকে আশ্রয় দেওয়ার কথা বলে নিয়ে যান সোহরাব। পরে দুই শিশুসন্তানের সামনেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর সোহরাব হোসেন আত্মগোপনে চলে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
