Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

গাজীপুরে শতবর্ষী পুকুর পরিষ্কার, ডেঙ্গু নিয়ন্ত্রণে উদ্যোগ

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ এএম

গাজীপুরে শতবর্ষী পুকুর পরিষ্কার, ডেঙ্গু নিয়ন্ত্রণে উদ্যোগ

পুকুরটি পরিষ্কারের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Advertisement

গাজীপুরের মধ্যপাড়ায় দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরাট ও অপরিচ্ছন্ন শতবর্ষী একটি পুকুর পরিষ্কার করা হয়েছে। 

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির উদ্যোগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার এ কার্যক্রম পরিচালিত হয়।

দীর্ঘদিন ধরে পুকুরটির পানিতে ময়লা-আবর্জনা জমে থাকায় আশপাশের পরিবেশ দূষিত হচ্ছিল। পাশাপাশি মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কাও ছিল। পুকুরটি পরিষ্কারের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের ময়লা-আবর্জনা অপসারণের ফলে পুকুরটির পরিবেশ অনেকটাই পরিচ্ছন্ন হয়েছে। নিয়মিতভাবে পুকুর ও এর আশপাশের এলাকা পরিষ্কার রাখা গেলে মশার বিস্তার কমানোর পাশাপাশি স্থানীয় পরিবেশও আরও সুন্দর ও স্বাস্থ্যকর রাখা সম্ভব হবে।

পুকুর পরিষ্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, অ্যাডভোকেট শহীদুজ্জামান, আহম্মদ আলী রুশদী, মেহেদী হাসান এলিস, হাসান আজমল ভূঁইয়া, আকম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, সাইফুল ইসলাম টুটুল, খান জাহিদুল ইসলাম, আক্তার হোসেন, মাহমুদ হাসান রাজু, শাহাদাৎ হোসেন শাহীন, সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, রোহানুজ্জামান শুক্কুর, নাজমুল খন্দকার সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম