বিশ্ব পর্যটন দিবস
বান্দরবানের যে ৪ পর্যটন স্পটে প্রবেশে ফি লাগবে না
Advertisement
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পাহাড়ের সৌন্দর্য উপভোগে পর্যটকদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। এ উপলক্ষে নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটনকেন্দ্রে প্রবেশে কোনো ফি দিতে হবে না।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসনের তথ্যমতে, আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে আগামীকাল (২৭ সেপ্টেম্বর) নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটনকেন্দ্রে কোনো প্রবেশ ফি দিতে হবে না। ফলে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে এসব পর্যটনকেন্দ্রে বিনামূল্যে ঘুরতে পারবেন দর্শনার্থীরা। এতে জনপ্রতি ২০০ টাকা সাশ্রয় হবে।
জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস জানান, আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে আগামীকাল (রোববার) দিনব্যাপী জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের কোনো প্রবেশ ফি দিতে হবে না।
তিনি বলেন, আন্তর্জাতিক পর্যটন দিবসকে সামনে রেখে পর্যটকদের জন্য এ বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। ফলে আগামীকাল (রোববার) দিনব্যাপী দেশ-বিদেশের পর্যটকরা বান্দরবানের এ চারটি পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন।

-6ab7e01658a0a.jpg)