Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বান্দরবানের রুমায় বিআরডিবি মাঠকর্মী নিখোঁজ

Advertisement

Icon

বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম

বান্দরবানের রুমায় বিআরডিবি মাঠকর্মী নিখোঁজ

Advertisement

বান্দরবানের রুমায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রুমা উপজেলা মাঠকর্মী মৃত্যুঞ্জয় কুমার মন্ডল নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ মৃত্যুঞ্জয় কুমার মন্ডল (৩৭) খুলনার কয়রা এলাকার বিপন্ন মন্ডলের ছেলে এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে রুমা উপজেলার মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও বিআরডিবি অফিস সুত্রে জানা যায়, মৃত্যুঞ্জয় কুমার মন্ডল গতকাল শনিবার সকালে রুমা সদরের অফিস থেকে পাইন্দু আলেচুপাড়ায় কিস্তির টাকা আদায়ের উদ্দেশ্যে যান। এরপর তিনি আর আফিসে ফেরেননি এবং তার বাড়িতেও যোগাযোগ করেননি। মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না।

প্রতিষ্ঠানটির উপজেলা অফিসার পলাশ চাকমা জানান, আলেচুপাড়ায় যাওয়ার কথা বলে তিনি গতকাল অফিস থেকে গেলেও ওই পাড়ায় তিনি যাননি। সেই থেকে তার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। এমনকি পরিবারের সাথেও নাকি অদ্যাবদি যোগাযোগ করেননি তিনি। এ নিয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত কেউ মুক্তিপণের জন্য টাকাও দাবি করেনি।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, নিখোঁজ ব্যক্তির মোবাইল গতকাল দুপুর ২টা পর্যন্ত রুমায় অবস্থান করেছিল। এরপর থেকে মোবাইলটি বন্ধ রয়েছে। এ বিষয়ে নিখোঁজ ডায়েরি করার পরিপ্রেক্ষিতে তাকে খোঁজার সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম