Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

Advertisement

Icon

বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

গ্রেফতার শৈক্যচিং মার্মা।

Advertisement

অবৈধভাবে নির্মাণ করা রিসোর্টে এক তরুণীকে নিয়ে ধর্ষণের অভিযোগে বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ঘটনায় অভিযুক্ত শৈক্যচিং মার্মাকে শনিবার (১৭ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা জানান বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ।

এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) জেলা শহরের শিশু পার্কসংলগ্ন ‘সাইনি রিসোর্টে’ এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, রিসোর্টটির মালিক ও এনসিপি নেতা শৈক্যচিং মার্মা তাকে দীর্ঘদিন ধরে বিয়ে ও অর্থ দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই রিসোর্টে নিয়ে একাধিকবার ধর্ষণ করে আসছিলেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, শুক্রবার আবারও ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সাইনি রিসোর্টে নিয়ে যান শৈক্যচিং মার্মা। একপর্যায়ে রিসোর্টের ভেতর থেকে ভুক্তভোগীর চিৎকার-চেঁচামেচি শুনে পাশের শিশু পার্কের দর্শনার্থী ও পথচারীরা সেখানে জড়ো হন। পরে স্থানীয়রা পুলিশ ও গণমাধ্যমকর্মীদের খবর দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করেন এবং শৈক্যচিং মার্মাকে আটক করে থানায় নিয়ে যান।

এদিকে স্থানীয় অধিবাসী নুরুল আলম জানান, পাহাড় কেটে সম্পূর্ণ অবৈধভাবে ও বিনা অনুমোদনে রিসোর্টটি নির্মাণ করেছিলেন এই এনসিপি নেতা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্মিত এই রিসোর্টে দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল বলেও তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার আসামিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

ইউকে প্রসিকিউটর জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

‘ওর শরীর সাপের মতো’, আদালতে ব্রিটিশ অভিনেতা রাসেলের বিরুদ্ধে নারীর অভিযোগ

‘ওর শরীর সাপের মতো’, আদালতে ব্রিটিশ অভিনেতা রাসেলের বিরুদ্ধে নারীর অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

আরও পড়ুন

সাংবাদিককে ফেসবুকে হেনস্তা, সাইবার ট্রাইব্যুনালে মামলা

সাংবাদিককে ফেসবুকে হেনস্তা, সাইবার ট্রাইব্যুনালে মামলা

দোতলা থেকে লাফিয়ে বাঁচলেন আশিকুল, হারালেন স্ত্রীসহ ৬ স্বজন

দোতলা থেকে লাফিয়ে বাঁচলেন আশিকুল, হারালেন স্ত্রীসহ ৬ স্বজন

চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩

চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩

লালনের দর্শন সম্প্রীতি ও মানবতার পথ দেখায়: খাদ্যমন্ত্রী

লালনের দর্শন সম্প্রীতি ও মানবতার পথ দেখায়: খাদ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম