Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

Advertisement

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১০:০১ এএম

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

Advertisement

বান্দরবানের লামা উপজেলার সব ধরনের ভূমি রেজিস্ট্রেশনের কাজ উপজেলা অফিস থেকে সরিয়ে জেলা সদরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পাহাড়ি ও দুর্গম এলাকার মানুষের কথা চিন্তা করে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল এবং আগের মতো লামাতেই রেজিস্ট্রেশন কাজ চালু রাখার দাবি জানিয়েছেন তারা।

জানা গেছে, ‘পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিমালা ১৯০০’-এর ২০ বিধি অনুযায়ী গত সোমবার (২৬ অক্টোবর) বান্দরবানের জেলা প্রশাসক নাজমিন সুলতানা এই নির্দেশ জারি করেন। নতুন আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লামা উপজেলার বায়না, সাব-কবলা, দানপত্র ও পাওয়ার অব অ্যাটর্নিসহ সব রেজিস্ট্রেশন কাজ এখন থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে হবে। 

এতদিন এই কাজগুলো লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিচালনা করে আসছিলেন। 

উপজেলা অফিস থেকে জানা যায়, চলতি ২০২৬ সালে লামায় মোট ১,২৬৩টি রেজিস্ট্রেশনের কাজ সফলভাবে শেষ হয়েছিল।

এই সিদ্ধান্তের ফলে পাহাড়ি পথ পাড়ি দিয়ে জেলা সদরে গিয়ে কাজ করতে সাধারণ মানুষের অতিরিক্ত সময় ও টাকা খরচ হবে।

লামার রূপসীপাড়া এলাকার বাসিন্দা আবুল হোসেন বলেন, লামা থেকে জেলা সদরের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। ছোটখাটো একটি কাজের জন্য কষ্ট করে এত দূর যাওয়া খুব কঠিন। এতে আমাদের টাকা ও সময় নষ্টের পাশাপাশি ভোগান্তি বাড়বে।

সরই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, প্রশাসনের উচিৎ মানুষের কষ্টের কথা ভেবে মানবিক সিদ্ধান্ত নেওয়া। আমরা চাই আগের মতোই লামা ইউএনও অফিসে এই কাজগুলো করার সুযোগ দেওয়া হোক।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার জানান, রেজিস্ট্রেশনের বিষয়টি জেলা প্রশাসকের অধীনে। আমরা সরকারি আদেশ মেনে কাজ করি। তবে লামা থেকে জেলা সদরের দূরত্ব বেশি হওয়ায় সাধারণ মানুষের কষ্টের বিষয়টি সত্যি বোধগম্য।

অন্যদিকে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাসান বলেন, রেজিস্ট্রেশনের দায়িত্ব কাকে দেওয়া হবে বা ফিরিয়ে নেওয়া হবে তা জেলা প্রশাসকের বিষয়। তবে জনগণের কষ্টের বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসক নাজমিন সুলতানার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবার বিএনপি সদস্যপদ জালিয়াতি করে সার ডিলারশিপ নিলেন ছাত্রলীগ নেতা

বাবার বিএনপি সদস্যপদ জালিয়াতি করে সার ডিলারশিপ নিলেন ছাত্রলীগ নেতা

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

আলীকদমে পিকআপ উল্টে নিহত ১

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

নিজের অবৈধ রিসোর্টে তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেফতার

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

লম্বা ছুটিতে পর্যটকে পরিপূর্ণ বান্দরবান

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

আরও পড়ুন

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ লিখে আত্মহত্যা করলেন যুবক

স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ লিখে আত্মহত্যা করলেন যুবক

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম