Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্বশুরবাড়িতে জামাতার আগুন দেওয়ার অভিযোগ, দগ্ধ শাশুড়ি-স্ত্রী-সন্তান

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:০৩ পিএম

শ্বশুরবাড়িতে জামাতার আগুন দেওয়ার অভিযোগ, দগ্ধ শাশুড়ি-স্ত্রী-সন্তান

ফাইল ছবি

Advertisement

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্বশুরবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে আগুন দেওয়ায় শাশুড়ি, স্ত্রী ও তার শিশুসন্তান দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

গুরুতর দগ্ধ শাশুড়ি মোমেলা (৫৫), তার মেয়ে তানিয়া আক্তার বৃষ্টি ও নাতনি হাফসাকে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আড়াইহাজার পৌরসভার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জামাতার নাম আলমগীর। তিনি পাশের ঝাউগাঁও গ্রামের বাসিন্দা এবং তানিয়া আক্তার বৃষ্টির স্বামী।

স্থানীয়দের বরাত দিয়ে আড়াইহাজার থানার এসআই হাকিম জানান, বুধবার রাতে মোমেলা, তার মেয়ে তানিয়া আক্তার বৃষ্টি ও নাতনি হাফসা বসতঘরে ঘুমিয়ে ছিলেন। রাত তিনটার দিকে ঘরে আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় মোমেলা গুরুতর দগ্ধ হন। একই সঙ্গে তার মেয়ে তানিয়া ও নাতনি হাফসাও দগ্ধ হন। 

তিনি বলেন, তানিয়ার সঙ্গে তার স্বামী আলমগীরের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জেরে আলমগীর ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশে আগুন দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, এ ঘটনায় জামাতা আলমগীরকে আসামি করে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে শান্তর সিগারেট খাওয়ার ভিডিও ভাইরাল

প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে শান্তর সিগারেট খাওয়ার ভিডিও ভাইরাল

এমপিপুত্রের বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

এমপিপুত্রের বিরুদ্ধে সাবেক উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

রূপগঞ্জে যুবদলের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষ, ফাঁকা গুলি

রূপগঞ্জে যুবদলের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষ, ফাঁকা গুলি

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

আরও পড়ুন

গণশুনানিতে তিন অসহায় মানুষের পাশে গাজীপুরের জেলা প্রশাসক

গণশুনানিতে তিন অসহায় মানুষের পাশে গাজীপুরের জেলা প্রশাসক

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৩৪ ডেঙ্গু ও ৪২ হামের রোগী শনাক্ত

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৩৪ ডেঙ্গু ও ৪২ হামের রোগী শনাক্ত

কুড়িগ্রামে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রামে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

শিক্ষাগুরু-প্রবীণদের যে সম্মান দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি শিমুল বিশ্বাস

শিক্ষাগুরু-প্রবীণদের যে সম্মান দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি শিমুল বিশ্বাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম