Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিক্ষাগুরু-প্রবীণদের যে সম্মান দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি শিমুল বিশ্বাস

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পিএম

শিক্ষাগুরু-প্রবীণদের যে সম্মান দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি শিমুল বিশ্বাস

Advertisement

বর্তমান সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্যবোধ যেখানে ক্রমেই ফিকে হয়ে আসছে, শিষ্টাচার কিংবা জ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সংস্কৃতি যেখানে প্রায় বিলুপ্তির পথে—ঠিক এমন সময়ে পাবনায় এক অনুষ্ঠানে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পাবনা প্রেস ক্লাবে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, প্রশাসনের কর্মকর্তা ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মঞ্চে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ (অব.) মাহাতাব উদ্দিন বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শিবজিৎ নাগ, জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশরাফ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম রব্বানী কামনা এবং ব্যবসায়ী ও সমাজসেবক রুহুল আমিন বিশ্বাস রানাসহ অনেকে।

অনুষ্ঠানস্থলে পৌঁছে সংসদ সদস্য শিমুল বিশ্বাস দেখতে পান মঞ্চে তার নিজের সরাসরি শিক্ষাগুরুসহ বয়োজ্যেষ্ঠ গুণীজনরা উপবিষ্ট রয়েছেন। তাদের সম্মানে প্রধান অতিথির মূল আসন এড়িয়ে বিনয়ের সঙ্গে তিনি মঞ্চের এক পাশে একটি সাধারণ চেয়ারে গিয়ে বসেন। তবে জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশরাফকে তাদের নির্ধারিত আসনেই বসানো হয়।

এই সংসদ সদস্যের এমন নজিরবিহীন বিনয় ও মহানুভবতা অনুষ্ঠানে উপস্থিত সবার নজর কাড়ে। তার এমন সৌজন্যমূলক আচরণে অতিথিসহ উপস্থিত সুধীজন প্রশংসা প্রকাশ করেন।

উপস্থিত ব্যক্তিরা মন্তব্য করেন, সমাজ ও রাজনীতিতে শিক্ষক ও গুরুজনদের প্রতি এমন বিনম্র শ্রদ্ধা প্রদর্শনের সংস্কৃতি প্রতিনিয়ত চর্চা হওয়া প্রয়োজন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর

ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর

ভিমরুলের চাকে খোঁচা, কামড়ে প্রাণ গেল ২ শিশুর

ভিমরুলের চাকে খোঁচা, কামড়ে প্রাণ গেল ২ শিশুর

সাঁথিয়ায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১১

সাঁথিয়ায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১১

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৪

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৪

রাশিয়া থেকে অক্টোবরে আসবে রূপপুরের ইউরেনিয়াম

রাশিয়া থেকে অক্টোবরে আসবে রূপপুরের ইউরেনিয়াম

আরও পড়ুন

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

টঙ্গীতে সুলতানা রাজিয়ার ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

টঙ্গীতে সুলতানা রাজিয়ার ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

রাজবাড়ীতে এক দিনে কুকুর-বিড়ালের কামড়ে আক্রান্ত ২০০

রাজবাড়ীতে এক দিনে কুকুর-বিড়ালের কামড়ে আক্রান্ত ২০০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম