Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টঙ্গীতে সুলতানা রাজিয়ার ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পিএম

টঙ্গীতে সুলতানা রাজিয়ার ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

Advertisement

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাসান উদ্দিন সরকারের সহধর্মিণী সুলতানা রাজিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাদ জোহর টঙ্গীর বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্ত্রী সুলতানা রাজিয়ার স্মৃতিচারণ করে হাসান উদ্দিন সরকার বলেন, তিনি ছিলেন পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল এবং সবার সঙ্গে সদ্ব্যবহারকারী একজন গুণী নারী। তার মৃত্যুতে পরিবারে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনই পূরণ হওয়ার নয়।

এ সময় তিনি মরহুমার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, সুলতানা রাজিয়া ছিলেন অত্যন্ত সাদাসিধে, পরোপকারী ও মানবিক একজন মানুষ। তার বিয়োগে পরিবার ও স্বজনদের পাশাপাশি শুভাকাঙ্ক্ষীরাও একজন আপনজনকে হারিয়েছেন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার, মাহবুবুল আলম শুক্কুর, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, আলাউদ্দিন চেয়ারম্যান, প্রভাষক বসির উদ্দিন, নাজিম উদ্দিন সরকার, মাওলানা আব্দুস সামাদ, ফারুক হোসেন খান, ব্যবসায়ী ফাখরুজ্জামান, ইকবাল হোসেন বেপারি ও টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আজিজুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীরা।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মসজিদের খতিব মাওলানা আসিফ বিন হারুন। মরহুমার দুই ছেলে সরকার সাইফুল ইসলাম বিপ্লব ও ডা. সাইদুল ইসলাম সেলিম সরকার সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গণশুনানিতে তিন অসহায় মানুষের পাশে গাজীপুরের ডিসি

গণশুনানিতে তিন অসহায় মানুষের পাশে গাজীপুরের ডিসি

সন্তানদের জীবন গুছিয়ে বৃদ্ধাশ্রমে হান্নান

সন্তানদের জীবন গুছিয়ে বৃদ্ধাশ্রমে হান্নান

বিয়ের প্রস্তাব ফেরানোয় কলেজ ছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার

বিয়ের প্রস্তাব ফেরানোয় কলেজ ছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার

গাজীপুরে ১৫ দিনে ১৫শ হাইড্রোলিক হর্ন অপসারণের ঘোষণা

গাজীপুরে ১৫ দিনে ১৫শ হাইড্রোলিক হর্ন অপসারণের ঘোষণা

প্রতিযোগিতায় প্রথম হয়ে শ্রাবন্তী বললেন, ‘মায়ের অনুপ্রেরণাতেই সাফল্য পেয়েছি’

প্রতিযোগিতায় প্রথম হয়ে শ্রাবন্তী বললেন, ‘মায়ের অনুপ্রেরণাতেই সাফল্য পেয়েছি’

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

আরও পড়ুন

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

পুলিশকে পিটিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয় স্বজন-অনুসারীরা, অতঃপর...

পুলিশকে পিটিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয় স্বজন-অনুসারীরা, অতঃপর...

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

স্বামীর ভ্যানের চাকায় ওড়না প্যাঁচিয়ে স্ত্রীর মৃত্যু

‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম