Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে ১৫ দিনে ১৫শ হাইড্রোলিক হর্ন অপসারণের ঘোষণা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

গাজীপুরে ১৫ দিনে ১৫শ হাইড্রোলিক হর্ন অপসারণের ঘোষণা

যানবাহন মালিক, গণপরিবহণের চালক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে ডিসির মতবিনিময় সভা

Advertisement

গাজীপুরকে শব্দদূষণমুক্ত, শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে আগামী ১৫ দিনের মধ্যে জেলার ১ হাজার ৫শ যানবাহন থেকে অবৈধ হাইড্রোলিক হর্ন অপসারণের ঘোষণা দিয়েছেন পরিবহণ মালিকরা।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ভাওয়াল সম্মেলন কক্ষে যানবাহন মালিক, গণপরিবহণের চালক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে ‘শব্দদূষণহীন গাজীপুর, শান্তিময় জীবন’ শীর্ষক ১৫ সপ্তাহব্যাপী কর্মপরিকল্পনার অষ্টম সপ্তাহের কার্যক্রমের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

সভায় শব্দদূষণ কমাতে বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে পরিবহণ মালিক, চালক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে উন্মুক্ত আলোচনা হয়। তারা সড়কে অটোরিকশার আধিক্য, ফুটপাতের বাজার ও সাধারণ মানুষের অসচেতনতাকে অতিরিক্ত হর্ন বাজানোর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে শব্দদূষণ কমাতে জেলা প্রশাসনের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, গাজীপুরকে আমরা শান্তির গাজীপুর করতে চাই। শব্দদূষণমুক্ত রাখতে চাই এবং যানবাহনের হর্নের যন্ত্রণা থেকে মানুষকে মুক্ত রাখতে চাই। তবে পুরোপুরি শব্দমুক্ত রাখা সম্ভব না হলেও নিয়মের মধ্যে তা নিয়ন্ত্রণে রাখতে হবে।

তিনি বলেন, হর্ন বাজানো উচিত কেবল নিজেকে বিপদমুক্ত রাখতে, অন্যকে বিপদে ফেলার জন্য নয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণের গুরুত্ব বোঝাতে জেলা প্রশাসক জানান, তিনি নিজে কোনো হর্ন না বাজিয়ে ৩২ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে সভায় এসেছেন।

সভায় পরিবহণ মালিকরা আগামী ১৫ দিনের মধ্যে জেলার ১ হাজার ৫শ যানবাহন থেকে অবৈধ হাইড্রোলিক হর্ন নিজ দায়িত্বে অপসারণের ঘোষণা দেন। জেলা প্রশাসক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শব্দদূষণ কমাতে পরিবহণ মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় আরও বক্তব্য দেন- গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার এসএম আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক, গাজীপুর পরিবহণ মালিক সমিতির সদস্য ফরিদ হোসেন এবং পথের সাথী পরিবহণের চেয়ারম্যান জুনায়েদ হোসেন লিয়নসহ অন্যরা।

সভা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর শিববাড়ি এলাকায় বিভিন্ন যানবাহনে শব্দদূষণবিরোধী ও সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিযোগিতায় প্রথম হয়ে শ্রাবন্তী বললেন, ‘মায়ের অনুপ্রেরণাতেই সাফল্য পেয়েছি’

প্রতিযোগিতায় প্রথম হয়ে শ্রাবন্তী বললেন, ‘মায়ের অনুপ্রেরণাতেই সাফল্য পেয়েছি’

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

সন্তানদের সামনে মাকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

সন্তানদের সামনে মাকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের

আরও পড়ুন

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম