Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রতিযোগিতায় প্রথম হয়ে শ্রাবন্তী বললেন, ‘মায়ের অনুপ্রেরণাতেই সাফল্য পেয়েছি’

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পিএম

প্রতিযোগিতায় প্রথম হয়ে শ্রাবন্তী বললেন, ‘মায়ের অনুপ্রেরণাতেই সাফল্য পেয়েছি’

সানজিদা আক্তার শ্রাবন্তী

Advertisement

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুলসংগীতে প্রথম স্থান অধিকার করেছেন সানজিদা আক্তার শ্রাবন্তী। নিজের এ সাফল্যের পেছনে মায়ের অনুপ্রেরণাকে সবচেয়ে বড় কারণ বলে জানিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের ‘খ’ বিভাগে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেন শ্রাবন্তী।

সানজিদা আক্তার শ্রাবন্তী গাজীপুরের শ্রীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (মাওনা চৌরাস্তা) এলাকার শামসুদ্দিন শেখ ও রোজিনা আক্তার দম্পতির মেয়ে।

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় থেকেই গান ও নাচের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পেয়েছেন শ্রাবন্তী। সেই ধারাবাহিকতায় প্রাতিষ্ঠানিক পর্যায়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।

নিজের সাফল্যের পেছনে মায়ের অবদানের কথা স্মরণ করে শ্রাবন্তী বলেন, ‘ছোটবেলা থেকেই মায়ের উৎসাহ ও সার্বিক সহযোগিতার কারণেই আজ আমি এতদূর আসতে পেরেছি।’

নিজের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শ্রাবন্তী জানান, পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতেও নজরুলসংগীতের চর্চা অব্যাহত রাখতে চান তিনি। সংগীতের জগতে নিজের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন শ্রাবন্তী।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

গত ৩১ আগস্ট শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন।

প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও নজরুল সংগীতভিত্তিক একক নৃত্য রয়েছে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আবৃত্তিতে ‘ভোর হলো’, ‘খোকার সাধ’, ‘খুকি ও কাঠবিড়ালী’, ‘মোসাহেব’ ও ‘লিচু চোর’ কবিতা নির্ধারণ করা হয়েছে। কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘সংকল্প’, ‘কাণ্ডারি হুঁশিয়ার’, ‘বিদ্রোহী’, ‘মানুষ’ ও ‘ওমর ফারুক’।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে ১৫ দিনে ১৫শ হাইড্রোলিক হর্ন অপসারণের ঘোষণা

গাজীপুরে ১৫ দিনে ১৫শ হাইড্রোলিক হর্ন অপসারণের ঘোষণা

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

সন্তানদের সামনে মাকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

সন্তানদের সামনে মাকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের

আরও পড়ুন

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম